Sunday, April 5, 2026

পুলিশের কাছেই আটকে গেল মোহনবাগান, হার দিয়ে শুরু যাত্রা

Date:

Share post:

ইস্টবেঙ্গল সিএফএলে যখন শুরুটা ৭ গোল দিয়ে করল, সেখানেই আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) শুরুটা একেবারেই ভাল হল না। পুলিশের (Police AC) কাছে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের প্রথম ম্যাচেই ০-১ গোলে হেরে গেল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। গোটা ম্যাচে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে বারবারই ব্যর্থ হল সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা। যদিও এখনই এই নিয়ে ভেঙে পড়তে নারাজ সবুজ-মেরুন ব্রিগেড। কারণ সবে লিগ শুরু হয়েছে।

ডেগি কার্ডোজোর (Deggie Cardozo) তত্ত্বাবধানে এবারের কলকাতা প্রিমিয়ার লিগেও নেমেছে মোহনবাগান (MBSG)। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই যুবভারতীতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের। তারুণ্যে ভরপুর দল নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগান। কারণ এখান থেকেই সিনিয়র দলে সুযোগ পেতে পারে কোনও কোনও ফুটবলার। সেখানেই শুরুটা ভালোভাবে করতে পারল না তারা।

যদিও এদিন শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেনি মোহনবাগান। অন্তত প্রথম ১০ থেকে ১৫ মিনিট মোহনবাগানের আক্রমণই ছিল বেশি। কিন্তু পুলিশ এসির গোলকরক্ষ সুরজ ছিলেন এদিন দুরন্ত ফর্মে। পরপর দুবারই সালাউদ্দিনকে রুখে দেন তিনি। এরপরই ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করে পুলিশ এসি। তবে মোহনবাগানেরও পাল্টা আক্রমণ জারি ছিল। বরং পুলিশের থেকে মোহনবাগানই সুযোগ তৈরি করেছিল বেশি। কিন্তু কাজে লাগাতে পারেনি।

অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মহম্মদ আমিল নাইমের গোলে এগিয়ে যায় পুলিশ এসি। বিরতির পর বারবার আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। ০-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল তাদের। সেইসঙ্গে গতবারের বদলাও নেওয়া হল না সবুজ-মেরুন ব্রিগেডের। গতবারও এই পুলিশ এসির কাছে ২-৩ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...