Thursday, June 25, 2026

ময়না তদন্তের পর ডাক্তাররা জানালেন শেফালি জরিওয়ালার মৃত্যুর আসল রহস্য

Date:

Share post:

শেফালি জরিওয়ালার (Shefali Jariwala) মৃত্যুতে নয়া মোড়। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর মৃত্যুর পেছনে কারণ হিসেবে উঠে এসেছে হঠাৎ করে রক্তচাপ (ব্লাড প্রেসার) বিপজ্জনকভাবে কমে যাওয়া ও কড়া ডোজের ওষুধ খাওয়া। মৃত্যুর দিন শেফালি (Shefali Jariwala) ধর্মীয় কারণে তিনি উপোস ছিলেন। কিন্তু সারাদিন না খাওয়ার পরেও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশনও নেন। এরপরেই রাতে খাবার টেবিলে জ্ঞান হারান তিনি। সূত্রের খবর, শেফালী বহু দিন ধরেই বয়স কমানোর চিকিৎসা করাচ্ছিলেন। তার জন্য তাঁকে ইঞ্জেকশন ও কড়া ডোজের ওষুধ খেতে হত। সেই কারণেই হয়তো শারীরিক জটিলতা বাড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, শেফালির মৃত্যুর ঘটনার পর এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে রয়েছেন তাঁর পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা।

পুলিশ এই ঘটনাকে “অস্বাভাবিক মৃত্যু” হিসেবে তদন্ত শুরু করেছে। তবে আপাতত কোনও খুনের প্রমাণ মেলেনি। শেফালির দেহে আঘাতের চিহ্ন নেই বলেও জানানো হয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তরফে। আরও পড়ুন: প্রবল বৃষ্টি, দোসর মেট্রো বিভ্রাট: যানজটে নাকাল মহানগর

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...