Monday, March 16, 2026

বিজেপির পুলিশ, BSF যোগসাজশে বাঙালিদের ৩০০ টাকায় ‘পাচার’: চক্রান্ত ফাঁস তৃণমূলের

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যে (BJP states) বাংলার পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার, এমনকি তার কোনও সরকারি রেকর্ড পর্যন্ত রাখা হয়নি। শেষমেশ রাজ্যের হাতে তুলে না দিয়ে বিএসএফ-এর (BSF) হাতে তুলে দেওয়ার ঘটনা তো এখন সকলেই জানে। কিন্তু সেই বিএসএফ কী করেছিল? মাত্র ৩০০ বাংলাদেশি টাকা (Bangladeshi rupee) দিয়ে বন্দুকের ভয় দেখিয়ে বাংলাদেশে চলে যেতে বাধ্য করেছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। রাজ্য প্রশাসনের তৎপরতায় দেশে ফিরতে পারা পরিযায়ী শ্রমিকদের (migrant worker) মুখে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর তৃণমূলের প্রশ্ন, শুধুমাত্র বাংলায় ভোটে জিততে না পারার জন্য পরিযায়ী শ্রমিকদের সঙ্গে এই প্রতিশোধ কী আদৌ নেওয়া যায়।

মুর্শিদাবাদ, বর্ধমান, উত্তর চব্বিশ পরগণার যে পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশ থেকে ফিরেছেন তাঁদের দাবি, বিএসএফ-ই (BSF) তাঁদের সীমান্ত পার করতে বাধ্য করায়। হাতে দেওয়া হয় ৩০০ বাংলাদেশি টাকা। সীমান্ত পেরোতে আপত্তি করলে গুলি করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

তবে এই চক্রান্তে শুধুমাত্র অমিত শাহর বিএসএফ-ই নেই। কীভাবে বিজেপি শাসিত রাজ্যগুলির পুলিশ বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছেন, তা তুলে ধরেছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam)। সাংসদের প্রশ্ন, কোনও পুলিশ রেকর্ড ছাড়াই পরিযায়ী শ্রমিকদের গ্রেফতার করে রাখছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। কেন তাদের পরিচয় যাচাই করার জন্য রাজ্যের সরকারের সঙ্গেও যোগাযোগ করছে না। এর পিছনে নরেন্দ্র মোদি ও অমিত শাহর কী পরিকল্পনা রয়েছে? বিজেপি শাসিত রাজ্যগুলিতে (BJP states) আইন ভেঙে পুলিশ কীভাবে ২৪ ঘণ্টা গ্রেফতার করে রাখল এবং আদালতে তোলা হল না কীভাবে?

বাংলা ভাষাকে কোণঠাসা করার জন্য বিজেপির এই অপচেষ্টা, দাবি করে সামিরুল জানান, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মতো মানুষ যে ভাষায় কথা বলতেন, সেই ভাষা বলার জন্য এত অপদস্ত হতে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant worker)। অথচ বাংলাতে বিভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করেন। তাঁদের সঙ্গে কখনও এমন আচরণ করা হয় না।

আরও পড়ুন: কলেজে গণধর্ষণ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন, সমস্যায় পড়ুয়ারা

এর পিছনে বিজেপির উদ্দেশ্য স্পষ্ট করে সামিরুলের দাবি, বাংলাকে বেআইনিভাবে এই শাস্তি দেওয়ার কারণ কী তারা এই রাজ্যে নির্বাচনে জয় লাভ করতে পারেনি বলে? যদি অনুপ্রবেশ হয়েই থাকে তবে তার জন্য দায়ী বিএসএফ। তার জন্য সাধারণ বাঙালিদের এভাবে আক্রমণের মুখে কেন ফেলা হচ্ছে।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...