Friday, June 26, 2026

সল্টলেকে সরকারি আবাসনের নীচে লরেটোর ছাত্রীর দেহ উদ্ধার

Date:

Share post:

সল্টলেকে আবাসনের নীচ থেকে অদ্রিজা সেন নামের এক ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। ১৩ বছরের অদ্রিজা ধর্মতলা লরেটোর সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল। ২৯ জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি বিচিত্রা আবাসনের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর বিধাননগর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল সেটা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়।

অদ্রিজার বাবা সুব্রত সেন জেলা বিদ্যালয়ের প্রাক্তন পরিদর্শক। মা চন্দনা সেন লবণহ্রদ বিদ্যাপীঠে বিজ্ঞানের শিক্ষিকা। মেয়েটির বাবা এই বিষয়ে জানান ২৯ জুন রাত ৮টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। মেয়েকে মুড়ি, চানাচুর, সিঙারা খেতে দিয়ে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলেন। ৮টা ৪০ নাগাদ ফিরে এসে দেখেন মেয়ে বাড়ির নীচে পড়ে আছে। যন্ত্রণায় ছটফট করছে মেয়েটি। কিন্তু সেটা ছাদ থেকে পড়ে গিয়ে নাকি ব্যালকনি থেকে সেই বিষয়ে কেউই বলতে পারে নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তবে এই ঘটনাকে আত্মহত্যা বলে মানতে একেবারেই নারাজ অদ্রিজার বাবা। মেয়ের কোনও মানসিক অবসাদ ছিল বলেও তিনি জানান নি।

সোমবার দেহের ময়নাতদন্ত হয় আরজিকর হাসপাতালে তবে প্রাথমিক রিপোর্ট হাতে আসেনি। এই ঘটনার তদন্তে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। মেয়েটির ফোন সিজ় করা হয়েছে এবং মৃতের একটি ডায়েরিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...