Friday, June 26, 2026

আজ থেকে তৎকাল টিকিটে বাধ্যতামূলক আধার লিঙ্ক! জানুন রেলের নতুন নিয়ম

Date:

Share post:

গন্তব্য পাহাড় হোক বা সমুদ্র, জঙ্গলে ঘুরতে যান বা মরুভূমিতে হলিডে প্ল্যানিং ট্রেন যাত্রা করতে হলে এবার টিকিট বুকিংয়ের নয়া নিয়ম জানতে হবে আপনাকে। ১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) থেকে আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে আপনার আধার নম্বর (Aadhaar No)। ঘোষণা করেছে ভারতীয় রেল (Indian Railway)। তবে এই নিয়ম শুধুমাত্র তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানা গেছে।

সপ্তাহান্তে হঠাৎ করে দিঘা – পুরী- দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান সফল করতে ভরসা তৎকাল টিকিট বুকিং। এই ধরনের সফরের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কম সময়ের মধ্যে টিকিট পাওয়া সম্ভব হয় না। অগত্যা তৎকালের উপর ভরসা করতে হয়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসা ফেঁদেছেন প্রতারকরা। এই কালোবাজারি চক্র আটকাতে এবার নয়া নিয়ম আনল IRCTC। তৎকাল টিকিট কাটতে রেলের এই অফিসিয়াল সাইটে লগইন করেই ‘মাই প্রোফাইল’ অপশন থেকে ‘আধার কেওয়াইসি’তে যেতে হবে আপনাকে। সেখানে ১২ ডিজিটের আধার নম্বর দেওয়ার পর রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। এখানেই শেষ নয় আগামী ১৫ জুলাই থেকে বুকিং করার সময় ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করছে রেল। এতে জালিয়াতি অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। তৎকাল টিকিট বুকিং-এর ক্ষেত্রে আরও একটি বদল আনা হয়েছে। এখন থেকে প্রথম ৩০ মিনিট এই টিকিট বুক করতে পারবেন না এজেন্টরা। মানে এসির জন্য প্রতিদিন সকাল দশটা থেকে এগারোটা তৎকাল টিকিট কাটা যায় এবং নন এসির ক্ষেত্রে এটা শুরু হয় এগারোটা থেকে। এবার থেকে সাইট ওপেন হতেই প্রথম আধঘন্টা টিকিট এজেন্টের তরফ থেকে টিকিট কাটা যাবে না। এসির ক্ষেত্রে তৎকাল বুক করার নয়া সময় হচ্ছে সাড়ে দশটা, নন এসির ক্ষেত্রে তা শুরু হচ্ছে বেলা সাড়ে এগারোটায়। কেন এই নিয়মে বদল তা স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

,-

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...