Saturday, April 11, 2026

জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করতে আজ দিল্লিতে তৃণমূল নেতারা

Date:

Share post:

ভুয়ো এপিক থেকে ভোটার তালিকা সংশোধনের ইস্যু নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনের (ECI ) আধিকারিকদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা।লোকসভায় তৃণমূলের (TMC) মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নেতৃত্বে নির্বাচন ভবনে যাচ্ছেন রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস। যাবেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকও। কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করার পর বেলা ১১ টায় সাংবাদিক বৈঠক করবে তৃণমূল।

আগামী বিধানসভা নির্বাচনের (Assembly election 2026) কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভোটার তালিকা সংশোধনে একাধিক নির্দেশিকা চালু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ কিছু নিয়মকে যুক্তিহীন, অপ্রয়োজনীয় বলে আপত্তি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রীর বিরোধিতার মুখে পড়ে শেষমেষ ১৯৮৭ থেকে ২০০৪ সালে জন্মানো ব্যক্তিদের ফর্ম পূরণের সময় বাড়তি নথি জমা দেওয়ার নির্দেশিকা প্রত্যাহার করে কমিশন। সোমবার এই সংক্রান্ত সিদ্ধান্তের পরই আজ রাজ্য তৃণমূলের পাঁচ প্রতিনিধি যাচ্ছেন দিল্লির নির্বাচন কমিশনে। সেখান থেকে বেরিয়ে কী বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সেদিকে রাজনৈতিক মহলের নজর থাকবে।

 

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...