Saturday, March 14, 2026

টহলরত পুলিশের গাড়িতে ধাক্কা বেপরোয়া ট্রাকের! মৃত এসআই-সহ ২

Date:

Share post:

জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কর্তব্যরত দুই পুলিশ কর্মীর। তার মধ্যে একজন মহিষাদল থানার (Mahishadal police station) সাব ইন্সপেক্টর (SI) জয়ন্ত ঘোষাল। আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মী। ঘটনায় অভিযুক্ত ট্রাকটি আটক করে তার চালককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে ১১৬ নম্বর জাতীয় সড়কে (National Highway) গাড়ুঘাটা এলাকায় টহল দিচ্ছিল মহিষাদল থানার একটি টহলদারি ভ্যান। গাড়িতে সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল, কনস্টেবল স্বপন দাস ও এনভিএফ কর্মী শেখ সাহনা ছিলেন। গাড়িটি জাতীয় সড়কের (National Highway) পাশে দাঁড়িয়েছিল। সেই সময় একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে পুলিশের গাড়িটিকে। গাড়িটি পাশের একটি জলাশয়ে গিয়ে পড়ে।

ঘটনাটি এক আচমকা ঘটে যায় যে গাড়িতে থাকা পুলিশ কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে বসে থাকা তিন পুলিশ কর্মী জলে পড়ে যান। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জয়ন্ত ও সাহনাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর সঙ্গে লড়ছেন স্বপন দাস। ঘটনার সময় গাড়ির চালক গাড়ির বাইরে থাকায় তিনি বেঁচে যান।

আরও পড়ুন: হাওড়ায় প্রশাসনিক ভবনের সামনে ইউক্যালিপটাস গাছ ভেঙে মৃত ২!

সকাল থেকে গাড়ুঘাটার জলাশয় থেকে পুলিশ কর্মীদের জিনিস উদ্ধারের কাজ শুরু হয়। দুই পুলিশ কর্মীর মোবাইল ফোন পাওয়া গেলেও সার্ভিস রিভলভার এখনও পাওয়া যায়নি। তার খোঁজ তল্লাশি চালানো হচ্ছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...