Saturday, April 4, 2026

সঙ্কটজনক সৌগত! জড়িয়ে যাচ্ছে কথা, চিন্তায় চিকিৎসকরা 

Date:

Share post:

প্রবীণ সাংসদ সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থার অবনতি। মঙ্গলবার রাতের খবর অনুযায়ী, শিরদাঁড়ার নীচের ব‌্যাথায় কাতর তিনি। স্নায়ুর গুরুতর সমস্যার কারণে কথা জড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকরা। ৭৭ বছরের বর্ষীয়ান সাংসদ ভারনিক এনসেফালোপ‌্যাথিতে (Wernicke encephalopathy ) আক্রান্ত। এই মুহূর্তে কিছুটা ঘোরের মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসার পরিভাষায় একে বলে অ্যাকিউট ডিলেরিয়াম (Acute Delirium)। মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। এছাড়া টাইপ টু ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা তো রয়েইছে। আপাতত রাইলস টিউবে খাওয়াতে হচ্ছে প্রবীণ সাংসদকে।

তৃণমূল সাংসদের চিকিৎসায় তৈরি হয়েছে মেডিক্যাল টিম। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরই জানা গেছিল জটিল স্নায়ুর রোগে আক্রান্ত প্রবীণ নেতা। মঙ্গলবার তাঁকে হাসপাতালে দেখতে যান বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. সুকুমার মুখোপাধ‌্যায়। তিনি নতুন করে মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। বুধবারই নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিওলজিস্টদের সঙ্গে বৈঠকে বসার কথা ডাক্তার মুখোপাধ্যায়ের।গত ২২ জুন থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি সাংসদ। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে পড়লেন সৌগত। তাঁকে প্রতিদিন ২ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। মঙ্গলবার থেকে কথা জড়িয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতেই চিন্তা বাড়ছে চিকিৎসকদের।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...