Friday, March 27, 2026

নিম্নচাপ সরলেও ঝড়-বৃষ্টি কমবে না রাজ্যে, বিক্ষিপ্ত বৃষ্টি জেলায় জেলায় 

Date:

Share post:

মৌসুমী বায়ুর প্রভাব কমেছে, নিম্নচাপ সরতে শুরু করেছে। আর এই দুই ঘটনার প্রভাব পড়েছে আবহাওয়ায়। বুধের সকাল থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির খবর নেই। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে বাড়বে তাপমাত্রা (Temperature)। তবে বৃহস্পতিবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। দিনভর আংশিক মেঘলা আকাশ বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার থেকে বদলে যাবে পরিস্থিতি।উপকূল ও বাংলাদেশ লাগোয়া জেলায় ভারী বৃষ্টির (Heavy rain) পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টি বাড়বে। বাংলা থেকে সরেছে নিম্নচাপ, তবে ঝড় বৃষ্টি এখনই কমবে না। সমুদ্র উত্তাল থাকায় আজ পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। বুধবার উত্তরের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। কলকাতায় সকালে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই রোদের দেখা মিলেছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়ছে সাধারণ মানুষের। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

 

Related articles

জ্বালানির পর এবার বাড়তে চলেছে ৭৬৭ জরুরি ওষুধের দাম!

গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। এবার মধ্যবিত্তের পকেটের খরচ বাড়িয়ে মেডিক্যাল পরিষেবাতেও মূল্যবৃদ্ধির কোপ। জাতীয় ওষুধ...

বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা! বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

শুক্রের সকাল থেকে রোদের দাপট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ রাজ্যজুড়ে দফায় দফায় ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে, সঙ্গী...

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...