Thursday, April 9, 2026

হাওড়া সাঁকরাইলের আলমপুরে অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৪ ইঞ্জিন

Date:

Share post:

হাওড়ার সাঁকরাইলের আলমপুরের (Howrah Alampur Fire Incident) পিচ কারখানায় বিধ্বংসী আগুন। কাজ চলাকালীন সকাল ১১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। আশেপাশে ঘনবসতিপূর্ণ এলাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

 

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...