Monday, April 6, 2026

সিদ্ধান্ত নেবে ট্রাস্ট, হস্তক্ষেপের অধিকার নেই কারও: দালাই লামার উত্তরসূরি নিয়ে চিনকে কড়া বার্তা ভারতের

Date:

Share post:

দালাই লামার (Dalai Lama) উত্তরসূরি কে হবেন, তা নিয়ে ফের দানা বাঁধল আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তাঁর পরবর্তী উত্তরসূরি নির্ধারণ করবে তাঁরই গঠিত ট্রাস্ট। সেই প্রেক্ষিতেই এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে চিন। জানিয়েছে, পঞ্চদশ দালাই লামার (Dalai Lama) মনোনয়নের জন্য তাদের সম্মতি থাকা বাধ্যতামূলক। তবে বেজিংয়ের এই দাবিকে কার্যত উড়িয়ে দিয়ে এবার কড়া জবাব দিল ভারত। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বুধবার স্পষ্ট জানালেন, “দালাই লামার উত্তরসূরি নির্বাচন করবেন শুধুমাত্র তিনি এবং তাঁর প্রতিষ্ঠিত ট্রাস্ট। অন্য কারও এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই।” নাম না করে চিনকে আক্রমণ করে রিজিজু বলেন, “যাঁরা দলাই লামার অনুসারী, তাঁরা সকলেই জানেন—এই সিদ্ধান্ত নেবে শুধুমাত্র নির্ধারিত সংগঠন। বাইরের কেউ এতে হস্তক্ষেপ করতে পারে না।”

দালাই লামা মঙ্গলবারই জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি বাছাইয়ের দায়িত্ব থাকবে ‘গাহদেন ফোড্রাং ট্রাস্ট’-এর উপর। তিনি স্পষ্ট করে দেন, এই বিষয়ে বাইরের কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। তাঁর এই বক্তব্যের বিরোধিতা করে চিন জানায়, ঐতিহ্য অনুযায়ী তাঁদের সম্মতি ছাড়া উত্তরসূরি নির্বাচন করা যাবে না। দালাই লামার মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে এবার নয়াদিল্লিও জানিয়ে দিল, ধর্মীয় উত্তরাধিকারের সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার থাকবে তিব্বতি আধ্যাত্মিক মহলের। কিরেন রিজিজু, যিনি নিজে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, জানান—৬ জুলাই ডালাই লামার জন্মদিনে তিনি ও অপর কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে। আরও পড়ুন : বাংলাভাষী শ্রমিকদের হয়রানি! উদ্বেগ প্রকাশ করে ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...