Monday, April 6, 2026

সিদ্দিকুল্লা চৌধুরীর কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ-কালো পতাকা!

Date:

Share post:

রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর (Siddiqulla Chowdhury) কনভয় ঘিরে দফায় দফায় বিক্ষোভ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। অভিযোগ, সিদ্দিকুল্লা চৌধুরীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার পাশাপাশি কালো পতাকা দেখান তৃণমূল (TMC) কর্মীদের একাংশ। এমনকী, মন্ত্রীর গাড়িতে ইট, লাঠি দিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি বাঁধে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা।

একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সভাস্থল ঘুরে দেখতে এদিন সকাল ১০টা নাগাদ মালডাঙা এলাকায় যান সিদ্দিকুল্লা (Siddiqulla Chowdhury)। কিন্তু গাড়ি থেকে নামতেই কয়েকজন মহিলা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন মন্ত্রী। তাঁর দাবি, তিনি নিজে আঙুলে চোট পেয়েছেন। তাঁর গাড়িতে থাকা ৬ জন জখম। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়।

এরপর গাড়িতে উঠে কুসুমডাঙায় অন্য এক কর্মসূচিতে অংশ নিতে রওনা দেন মন্ত্রী। কিন্তু সেখানেও তাঁর কনভয় থামিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, বিষয়টি দল দেখছে। সেই মতো পদক্ষেপ করা হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...