Sunday, June 7, 2026

টেলর সুইফটকে পিছনে ফেলে ফের শ্রোতাদের পছন্দের শীর্ষে অরিজিৎ!

Date:

Share post:

হলিউড গায়িকাকে হারিয়ে দিলেন বাংলার ছেলে। স্পটিফাইয়ের (Spotify ) সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের পদ্মশ্রী গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। এই নিয়ে টানা তিনবার প্রথম স্থান অধিকার করে হ্যাটট্রিক মুর্শিদাবাদের ছেলের। বিশ্ববিখ্যাত তারকা টেলর সুইফট (Taylor Swift), বিলি আইলিশ, বিটিএস, দ্য উইকএন্ড এবং আরও অনেককে পিছনে ফেলে গিটার হাতে অরিজিতের সুরেলা কণ্ঠের জাদুতে গুণমুগ্ধ শ্রোতারা।

স্পটিফাইয়ে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ১৪ বার গ্র্যামি বিজয়িনী টেলর সুইফটের এই প্ল্যাটফর্মে ফলোয়ারের সংখ্যা ১৩৯ মিলিয়ন। কিন্তু তাকে টপকে গেছেন অরিজিৎ সিং। জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত যে ডেটা ধরা পড়েছে তাতে গোটা বিশ্বজুড়ে বলিউড গায়কের অনুরাগীর সংখ্যা ১৫১ মিলিয়ন। এত মানুষ অরিজিতের গান পছন্দ করেছেন বলেই আজ শীর্ষে ‘ অ্যায় দিল হ্যায় মুশকিল’ গায়ক। ২০২৪ সালে অরিজিতের স্পটিফাই ফলোয়ারের সংখ্যা ছিল ১১৮ মিলিয়ন। তুম হি হো, কেসরিয়া ও তুম ক্যায়া মিলে গানগুলি জনপ্রিয়তার চূড়ায় ছিল। চলতি বছরে, ভিকি কৌশল অভিনীত ছাবার জানে তু, সাইয়ারার ধুন অরিজিৎকে এক নাম্বার জায়গা দিয়েছে। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন গায়ক।অরিজিৎ ছাড়া স্পটিফাইয়ের টপ টোয়েন্টি লিস্টে স্থান পেয়েছেন এ আর রহমান (AR Rahman)।

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...