Monday, April 6, 2026

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

Date:

Share post:

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair and Handloom-Handicraft Expo 2025) বিক্রিতে রেকর্ড গড়ছে বাংলার আম। এরাজ্যের ৬ জেলার প্রায় ২০০ প্রজাতির আম স্থান পেয়েছে এই মেলায়। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর (State Food Processing and Horticulture Department) সূত্রে জানা গেছে বিভিন্ন জেলা থেকে মোট ৪০ মেট্রিক টন আম পাঠানো হয়েছে। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ২৫ মেট্রিক টন বিক্রি হয়ে গিয়েছে। চাহিদা দেখে আরও পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বছর মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি ও বাঁকুড়া— এই ছয় জেলার আম নিয়ে গেছে রাজ্য। রয়েছে একাধিক দুর্লভ প্রজাতির আম ,যেমন মিয়াজাকি, কোহিতুর, কাতিমন।বাংলায় ৪০০-র বেশি প্রজাতির আম উৎপন্ন হয়। প্রতিবছর সাত লক্ষ মেট্রিক টনের বেশি আম উৎপাদিত হয় রাজ্যে। রাজধানীতে যতটা সম্ভব প্রজাতি পাঠানোর চেষ্টা হয়েছে। মালদার হিমসাগর, লক্ষ্মণভোগ, মুর্শিদাবাদের রানী পাশন্দ, বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা।প্রবল জনপ্রিয়তা পাচ্ছে। ২০২২ সাল থেকে হুগলি ও উত্তর ২৪ পরগনার আমও মেলায় পাঠানো হচ্ছে। এ বছর প্রথমবার বাঁকুড়ায় উৎপাদিত আলফানসো আম মেলায় পাঠানো হয়েছে। রাজ্য উদ্যান উন্নয়ন পর্ষদের ডিরেক্টর শুভাশিস বটব্যাল বলেন, “মুম্বইয়ে আবহাওয়াজনিত কারণে এ বছর আলফানসো আমের উৎপাদন কমেছে। এখানকার বাঁকুড়ার আলফানসো পাঠানো হয়েছে। মাসখানেক আগে এক বেসরকারি মেলাতেও তা প্রশংসিত হয়েছিল।” ৮ জুলাই পর্যন্ত চলবে এই আম মেলা (Mango Fair)।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...