Friday, June 5, 2026

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

Date:

Share post:

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে ‘থ্রিলার’ থিম নিয়ে আয়োজিত বইমেলায় হাজির অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ কুণাল ঘোষ(Kunal Ghosh), অভিনেতা গৌরব চক্রবর্তী-সহ বহু সাহিত্যপ্রেমী বিশিষ্টরা। যাঁরা গোয়েন্দা গল্প পড়তে ভালবাসেন, থ্রিলারের প্রতি একটা আলাদা রোমাঞ্চ অনুভব করেন তাঁদের জন্য আগামী রবিবার পর্যন্ত এই অভিনব বইমেলার আয়োজন।

বইপাড়া মানে সেখানে নতুন- পুরনো বইয়ের গন্ধে একটা অন্যরকম আবেগে ভেসে যাওয়া। ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দের তালিকায় বেশ উপর দিকেই জায়গা করে নেয় গোয়েন্দা গল্প। কফি হাউজের ত্রিতলে ‘থ্রিলার’ থিম নিয়ে আয়োজিত বইমেলায় দীপ প্রকাশন, আনন্দ পাবলিশার্স, পত্রভারতী থেকে শুরু করে একগুচ্ছ প্রকাশনা সংস্থার নানা লেখকের বইয়ের সমাহার অবাক করার মতো। শুক্রবার এই মেলায় উপস্থিত হয়ে সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘থিম ভিত্তিক এই ধরনের বইমেলা প্রথমবার আয়োজিত হল। রাজ্য তথা শহর কলকাতায় বিভিন্ন সময় বইমেলার আয়োজন হয় কিন্তু এই বইমেলায় শুধু গোয়েন্দাদের কারবার।’ কোথাও আসল গোয়েন্দাদের কাহিনী, কোথাও আবার লেখকের লেখনীতে সত্যান্বেষীর রহস্য সমাধানের গল্প।

এই বইমেলার অন্যতম আয়োজক দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল বলেন, বরষার বই-তরণী উপলক্ষে ২৫ টি প্রকাশনের সংস্থা থেকে বই এসেছে। বই কেনাকাটির পাশাপাশি থাকছে সাহিত্যিক বইপ্রেমীদের নিয়ে আলোচনা চক্রও। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কুণাল বলেন, যখন করোনার সময় বড় আকারের বইমেলা করা সম্ভব হচ্ছিল না তখনও উত্তর কলকাতার ঋষিকেশ পার্কে বইমেলার আয়োজন করা হয়েছিল এবং তাতে কলেজ স্ট্রিট থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ প্রাণ খুলে তা সমর্থন করেছিলেন। কিন্তু এভাবে একটা থিমকে কেন্দ্র করে যে বইমেলার আয়োজন করা যায় সেই উদ্যোগ আজ শুরু হওয়ার পরই বিভিন্ন ক্লাব বা সংগঠন থেকে অনুরোধ আসছে যাতে পাড়ায় পাড়ায় এই ধরনের বই মেলা করা যায়। এটা থেকেই পরিষ্কার ‘থ্রিলার’ থিমের ওপর আয়োজিত এই বইমেলার সাফল্য। টলিপাড়ার বর্তমান অনস্ক্রিন ‘সত্যান্বেষী’ আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) থ্রিলার প্রেমের কথা কারোর অজানা নয়। এই মুহূর্তে সেভাবে তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখা না গেলেও, ‘বহুরূপী’ কিংবা ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় টানটান রহস্যের কিনারা করতে সিলভার স্ক্রিনে অনবদ্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে তাঁকে। ‘বরষার বই-তরণী’তে উপস্থিত হয়ে অভিনেতা বলেন, যেহেতু বর্ষাকাল চলছে তাই ইনডোর বইমেলা নিঃসন্দেহে পাঠকদের আকর্ষণের অন্যতম কারণ হবে বলে তিনি আশাবাদী। আবির বলেন, সাহিত্য- সংস্কৃতি- আড্ডা- তর্কের পিঠস্থান বলে পরিচিত জায়গায় থ্রিলার থিমের উপর বই মেলা পড়ার ভাবনাটাই অসাধারণ। রহস্য -রোমাঞ্চের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে। আবিরের(Abir Chatterjee) কথায়, বাংলা সাহিত্যের লেখকদের প্রত্যেকেরই কমবেশি এক আধটা নিজের তৈরি গোয়েন্দা চরিত্র রয়েছে। কারণ এদের পাঠকরা ভালোবাসেন।তাই এই ধরনের বইমেলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টলি পাড়ার ‘সোনাদা’।

 

Related articles

কাকলিকে দলীয় নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে বিপ্লব করি!

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট...

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...