Thursday, June 25, 2026

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

Date:

Share post:

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে প্রথম টেস্টের পর। মহম্মদ সিরাজের (Mohammed Siraj) পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই জবাবটাই বোধহয় টেস্টের তৃতীয় দিন দিলেন এই হায়দরাবাদী পেসার। ইংল্যান্ডের সেরা দুই ব্যাটারের উইকেট এখন তাঁর ঝুলিতে। যে রুট (Joe Root) গত ম্যাচে বিধ্বংসী ছিল। তাকে তো ফেরালেনই, বেন স্টোকসকে (Ben Stokes) রানের খাতাই খুলতে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)।

দ্বিতীয় দিন ক্রিজে ছিলেন জো রুট। তাঁর ক্রিজে বেশীক্ষণ থাকা মানে যে ভারতীয় বোলিং লাইনআপে চাপ বাড়বে তা বলাই বাহুল্য। মধ্যাহ্নভোজ বিরতির আগেই ব্রিটিশ শিবিরের দুই তারকাকে সাজঘরে ফিরিয়ে দেন এই মহম্মদ সিরাজই(Mohammed Siraj)। ২২ রানেই সিরাজের বলে ক্যাচ হয়ে সাজঘরে ফিরতে হয় জো রুটকে।

এরপরই সিরাজের আরেকটা শিকার। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।  শূন্য রানেই তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন মহম্মদ সিরাজ। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে মহম্মদ সিরাজকে নিয়ে হৈচৈ। জবাবটা বোধহয় মাঠ থেকেই দিতে চেয়েছিলেন তিনি। ইংল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দুই ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে দিয়ে ভারতের কাজটা খানিকটা হলেও সহজ করে দিয়েছেন তিনি। ইংল্যান্ডকে তাড়াতাড়ি ভারতীয় বোলাররা অল আউট করতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...