Sunday, April 5, 2026

কোচবিহারে তৃণমূলের কর্মাধ্যক্ষের উপর হামলায় গ্রেফতার বিজেপি কর্মী

Date:

Share post:

কোচবিহার২ পঞ্চায়েত সমিতির তৃণমূলের (TMC) কর্মাধ্যক্ষ রাজু দের (Raju Dey) উপর গুলি চালানোর ঘটনায় বিজেপি (BJP) কর্মী সুমন রায়কে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বিজেপিআশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত হন কোচবিহারের তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য রাজু দে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে কাজ সেরে বেরোতেই পাঁচ রাউন্ড গুলি চালানো হয় কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের উপর। একটি কালো স্করপিও গাড়ি করে এসে হামলা চালানো হয় বলে অভিযোগ। কোচবিহার (Coochbehar) শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজু দে (Raju Dey)।
আরও খবরবিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!

প্রতিবাদে শুক্রবার  সকাল থেকে কোচবিহার ২ নম্বর ব্লক এ দফায় দফায় বিক্ষোভে নামে তৃণমূল। বিক্ষোভ মিছিলে সামিল হলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এই গুলি চালানোর পিছনে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। রাজু দের ডান কাঁধে গুলি লেগেছে। ঘটনায় পরিবারের তরফে পুণ্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...