Friday, June 26, 2026

বিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!

Date:

Share post:

রাজ্য সভাপতি পদে তাঁকে যে ফেরানো হবে না, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। যার পিছনে আরএসএস-এর সঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) দূরত্বকে একটা বড় কারণ হিসেবে ধরা হচ্ছিল। তবে বাস্তবে বাংলার রাজ্য সভাপতি (state president) পদে শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya) কাজ শুরু করার পর কী মন খারাপ দিলীপের। যদিও তিনি মনে করিয়ে দিচ্ছেন ‘মার্কেটে’ (market) দিলীপ ঘোষ আছেন।

সুকান্ত মজুমদারের পর বাংলার বিজেপি রাজ্য সভাপতি কে, এই প্রশ্ন বারবার করা হলে একই উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ – দল যেমন চাইবে তেমনি হবে। নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচিত হওয়ার পরও উত্তরে কোথাও বদল হল না, ঠিক যেন একই স্ক্রিপ্ট আওড়ে গেলেন দিলীপ। বাংলায় বিজেপির সবথেকে সফল রাজ্য সভাপতি বৃহস্পতিবারই স্বাগত জানিয়েছিলেন নতুন পদে আসীন শমিককে। বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত (Sukanta Majumder) তবু ও কেন্দ্রীয় মন্ত্রীত্বে আছেন। কিন্তু দিলীপ ঘোষ কোথাও নেই।

তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যত কি? এই প্রশ্নের উত্তরে দিলীপের দাবি, আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে দুবার রাজ্য সভাপতি (state president) করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাইনা।

কখনও নিজের রাজনৈতিক কর্মসূচি, কখনওবা রাজনৈতিক সৌজন্যের মধ্যে দিয়ে বারবার চমকে দিয়েছেন দিলীপ ঘোষ। শমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসাবে প্রথম কাজের দিন বিজেপির মঞ্চে অনুপস্থিত দিলীপ। তাহলে কী দিলীপের সঙ্গে নৈকট্য বাড়ছে তৃণমূলের? এই প্রশ্নের উত্তর যদিও কল্পনা বলে উড়িয়ে দিতে চাইলেন দিলীপ। তিনি জানান, কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার (imagination) ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ।

আরও পড়ুন : ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

সেই সঙ্গে বিভিন্নভাবে তৃণমূলের সঙ্গে দিলীপ ঘোষের যোগ তৈরি করে আদতে যে দিলীপ ঘোষকেই মার্কেটে রাখা হচ্ছে সেই দাবি তুলে দিলীপ (Dilip Ghosh) জানান, কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে (market) আছে। আমার সঙ্গে কুণাল, অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবে না। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনও সমস্যা নেই।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...