Wednesday, June 24, 2026

ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে পুলিশ! সঙ্গে অভিযুক্তরা

Date:

Share post:

আইন কলেজের ধর্ষণের ঘটনায় অভিযোগকারিনীর বয়ানের সঙ্গে মূল ঘটনাকে মেলানোর কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে জারি রেখেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। ঘটনার পুনর্নির্মাণে (reconstruction) কলকাতা পুলিশের গঠিত সিট-এর (SIT) তৎপরতা তুঙ্গে। শুক্রবার ভোররাতে সাউথ ক্যালকাটা ল কলেজে নিয়ে যাওয়া হল ৩ অভিযুক্তকে। প্রায় চার ঘন্টা ধরে চলল ঘটনার পুনর্নির্মাণ।

শুক্রবার ভোর চারটে নাগাদ অভিযুক্ত মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদকে গণধর্ষণের ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যায় কলকাতা পুলিশ। ঘটনায় প্লেস অফ অকারেন্স (PO) অর্থাৎ নিরাপত্তারক্ষীর ঘর এবং ছাত্র সংসদের ঘর ও একতলার ফাঁকা জায়গায় সেদিন যা ঘটেছিল তার পুনর্নির্মাণ (reconstruction) করা হয় পুলিশের (Kolkata Police) তরফে।

তিনমূল অভিযুক্তের পাশাপাশি এই দিন কলেজে নিয়ে আসা হয় নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দোপাধ্যায়কেও। এর আগেই কলেজে মনোজিতের প্রভাব সম্পর্কে দাবি জানিয়েছিলেন তিনি। মনোজিতের চাপে বন্ধ রাখা হয়েছিল কলেজে প্রবেশের খতিয়ান রাখার রেজিস্টার খাতা (register copy), এমনও অভিযোগ করেন তিনি। এদিন পুণর্নির্মাণে কাজে লাগানো হয় সেই নিরাপত্তা রক্ষীকেও।

এদিন কলেজে নিয়ে আসা হয় থ্রি-ডি ম্যাপিং (3D mapping) যন্ত্র। সেই যন্ত্র কলেজে বসিয়ে গোটা এলাকার থ্রি-ডি ম্যাপিং করা হয়। সেই ম্যাপের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে নির্যাতিতার বয়ান। সেই সঙ্গে মেলানো হবে পুণর্নির্মাণের সব তথ্যও। আর জি করের ঘটনার সময়েও সিবিআই এভাবে থ্রি-ডি ম্যাপিং-এর সাহায্য করেছিল।

আরও পড়ুন: ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড: কৃষি দফতরের স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

ভোর চারটা থেকে সকাল প্রায় সাড়ে আটটা পর্যন্ত চলে পুনর্নির্মাণের (reconstruction) কাজ। অত্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় চালানো হয় তদন্ত। অন্যদিকে বৃহস্পতিবার আদালতের শুনানিতেও নির্যাতিতার আইনজীবী জানান, কলকাতা পুলিশের গঠিত সিট নির্যাতিতার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছে। তাঁদের আস্থা কলকাতা পুলিশেই রয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...