Wednesday, June 24, 2026

দায়িত্ব নেননি সন্তানের, তবু সন্তানকেই মায়ের ভার দিল আদালত 

Date:

Share post:

দায়িত্ব পালন করেননি মা। সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু আদালতের চোখে এর পরেও সন্তান মায়ের দায়িত্ব অবহেলা করতে পারে না। তাই ১৫ বছর পর সন্তানকে নিজের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানানো মায়ের পক্ষেই রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

স্বামীর সঙ্গে বনিবানা না হওয়ায় ইন্দ্রানী রায় ছোট্ট ছেলে অভিজ্ঞানকে নিয়েই বাপের বাড়ি চলে যান। তিনি এরপর জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে (extra marital affairs)। স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হলেও সন্তানকে বাপের বাড়ি রেখেই অন্য পুরুষের সঙ্গে জীবন কাটান তিনি।

১৫ বছর খোঁজ নেননি ছেলে অভিজ্ঞানের। তিনি কোথায়, কিভাবে রয়েছেন জানা ছিল না মায়ের। তাই খাবার এবং ওষুধের জন্য অর্থের দাবি জানিয়ে আদালতে যখন অভিজ্ঞানের বিরুদ্ধে মামলা করেন তখন যে নাবিক অভিজ্ঞান মধ্য আটলান্টিকে (Atlantic ocean) তা মায়ের জানা ছিল না।

লম্বা সময় পরে অর্থের দাবি জানিয়ে মা ফিরে আসতেই ভরণপোষণের দায়িত্ব নিতে অস্বীকার করেন অভিজ্ঞান। কিন্তু আদালতের রায়, মায়ের প্রয়োজনীয় খাবার এবং ওষুধপত্রের দায়িত্ব ছেলেকেই নিতে হবে। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ দায়িত্বজ্ঞানহীন মায়ের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেয় ছেলেকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...