Friday, June 26, 2026

বৃষ্টি-বন্যা-ধসে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, মৃত ৬৯, ঘরছাড়া হাজারের বেশি

Date:

Share post:

বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Paradesh)। মুষলধারে বৃষ্টি (Heavy Rain)-বন্যা-ধসের জেরে এ রাজ্যের জেলায় জেলায় ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে। সিমলা থেকে শুরু করে মান্ডি এবং সিরমৌরের উপত্যকা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টি হয়েছে। ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৬৯ জনের, আহত শতাধিক। নিখোঁজ ৩৭। হাজার হাজার মানুষ ঘরছাড়া।

বৃষ্টি-ধসের জেরে রাজ্যের পরিকাঠামোর ওপর বড় প্রভাব পড়েছে। অসংখ্য রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এবং জল সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। জারি থাকবে সতর্কতা।

গত ২৪ ঘণ্টায় পাচ্ছাদে সর্বোচ্চ ১৩৩.৩ মিমি, বারসারে ৯২ মিমি, ঘানাহাট্টিতে প্রায় ৬০ মিমি, উনা এবং বৈজনাথে ৫৫ মিমি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সিমলা, সোলান, সিরমৌরে কমলা সতর্কতা জারি করা হয়েছে, অন্যদিকে হামিরপুর, মান্ডি এবং কাংড়ায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ জুলাই কিন্নৌর, লাহুল স্পিতি ছাড়া অন্যান্য অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

শুধুমাত্র মান্ডিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে, ৩১ জন নিখোঁজ, ১৫০টির বেশি ঘরবাড়ি, ১০৬ টি গবাদি পশু থাকার জায়গা এবং ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত। ১৬৪টিরও বেশি গবাদি পশু মারা গিয়েছে। বিশেষ করে মান্ডিতে ২৪৬টিরও বেশি রাস্তা বন্ধ। এনডিআরএফ এবং এসডিআরএফ বর্তমানে উদ্ধারকার্য চালাচ্ছে। ২৪৬টি রেশন কিট আকাশপথে পাঠানো হয়েছে। তৈরি কড়া হয়েছে ত্রাণ শিবির। তবে যোগাযোগ এবং বিধ্বস্ত এলাকায় রেশন কিট পৌঁছনোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেনা বাহিনীর কাছে।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...