Saturday, April 4, 2026

হঠাৎ লালবাজারে জিতু কামাল! কী হল অভিনেতার

Date:

Share post:

বেলা ১২টায় হঠাৎ করে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে (Lalbazar) হাজির অভিনেতা জিতু কামাল (Jitu Kamal)। ব্যাপর কী! আবার কোনও সমস্যায় জড়ালেন না কি! না কি কোনও কেসের তদন্ত করতে অরণ্য চট্টোপাধ্যায় পৌঁছে ছিলেন সেখানে? ছবি দেখে তুমুল কৌতুহল জিতুর ফ্যানেদের।

সাংবাদিক-পরিচালক দুলাল দে (Dulal De)-র প্রথম পূর্ণ দৈর্ঘের ছবি ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন জিতু। অরণ্য চট্টোপাধ্যায় নামে চরিত্রটি একাধারে ডাক্তারি পড়ুয়া ও গোয়েন্দা। সেই সিনেমার গল্প নিয়ে দীপ প্রকাশনীর থেকে এবার প্রকাশিত হয়েছে একই নামের একটি বই। সেই বইয়ের মোড়ক উন্মোচনে শুক্রবার বেলা ১২টা নাগাদ লালবাজারে হাজির হন ছবির হিরো জিতু। সঙ্গে লেখক-পরিচালক দুলাল দে, প্রকাশনা সংস্থার কর্ণধার দীপ্তাংশু মণ্ডল। পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে বইটি তুলে দেন জিতু। ছিলেন ডেপুটি কমিশনার অলোক সান্যাল।

অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে নতুন গোয়েন্দা চরিত্র ‘অরণ্য চট্টোপাধ্যায়’-কে পর্দায় আনেন দুলাল। সেই গল্পই এবার প্রকাশ হল বই আকারে। প্রথম ছবিতেই সাড়া ফেলে দেন দুলাল। ফলে ‘অরণ্য চট্টোপাধ্যায়’-কে আবার বড়পর্দায় দেখতে চান দর্শকরা। তাহলে কি পরের ছবি আসছে? জিতু ও দুলাল জানান, খুব শীঘ্রই পর্দায় ফিরছে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। পরিচালক-লেখক দুলাল জানান, জোরকদমে চলছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ এখন। তবে, এই ছবিতে কিছু চরিত্র এবং অভিনেতা বদল হতে পারে। পরের ছবিতে থাকবেন না রাফিয়াত রশিদ মিথিলা।
আরও খবরপ্রেমে বাধা-অপমানের প্রতিশোধ! বৈদ্যবাটির যুগলকে খুন বোনের প্রেমিকের

জীতু (Jitu Kamal) জানান, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন আমার বড় পর্দার কাজ প্রশংসিত। ছোট পর্দার কাজ দর্শকেরা ভালবেসে দেখছেন। আবার আমার অভিনীত চরিত্র বইয়ের আকার নিল। বাংলার গোয়েন্দা কুলে আরও এক গোয়েন্দা যুক্ত হল। অবশ্যই ভাল লাগছে।” এই ছবির অন্যতম অভিনেতা তথা ডেপুটি পুলিশ কমিশনার অলোক সান্যাল বলেন, “এই প্রথম আমার কোনও ছবি বই আকারে বেরোল। ফলে, তার আনন্দই আলাদা। পড়ে দেখতে হবে।” ছবির সিক্যুয়েলেও তিনি থাকবেন বলে আশা অলোকের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...