Friday, June 5, 2026

ধর্মনিন্দা! মা কালীর পাশে মোদির ছবি দিয়ে কলুষিত করায় ধুইয়ে দিল তৃণমূল

Date:

Share post:

প্রায় এক বছর পরে ঘটা করে বিজেপির রাজ্য সভাপতি নাম ঘোষণা করা হল। মঞ্চে উপস্থিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেখানেই চরম অবমাননা হিন্দু ধর্মের। মা কালীর (Goddess Kali) পাশে স্থান দেওয়া হল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। বিজেপির নেতৃত্বের ধর্মকে কলুষিত করা পদক্ষেপের প্রতিবাদ বাংলার শাসক দল তৃণমূলের।

বৃহস্পতিবার কলকাতার একটি প্রেক্ষাগৃহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রবি শংকর প্রসাদ, অমিত মালব্য, সুনীল বনসলের উপস্থিতিতে ঘোষণা হল রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম। আর সেই মঞ্চের পিছনে মা কালীর বড় ছবি। আর তার পাশেই নরেন্দ্র মোদির ছবি।

বিজেপির এই ধৃষ্টতাকে ধুইয়ে দিল তৃণমূল। স্মরণ করিয়ে দেওয়া হল, একসময় নরেন্দ্র মোদির নিজের বার্তা – কখনও কখনও মনে হয় আমিই ভগবান। এমনকি তাঁর বলা নন-বায়োলজিক্যাল ঈশ্বরের দূত বক্তব্যকে। রথযাত্রার আগে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেছিলেন, প্রভু জগন্নাথ (Lord Jagannath) মোদিজীর ভক্ত। আর এবার মোদিকে (Narendra Modi) মা কালীর (Goddess Kali) সঙ্গে একই আসনে বসালো বঙ্গ বিজেপি।

সেখানেই বাংলার শাসক দল তৃণমূলের দাবি, মোদির ছবি নিজেদের অনুষ্ঠানের মঞ্চের পিছনে মা কালীর পাশে দাঁড় করিয়ে বিজেপি একের পর এক ধর্মকে কলুষিত করে চলেছে। এটা এক ধরনের ধর্মনিন্দা। একে বিদ্বেষপূর্ণ আত্মগরিমার প্রকাশ বলতে হবে। ঈশ্বরের স্থানকে অধিকার করা, বিশ্বাসকে হাইজ্যাক (hijack) করা এবং মোদিকে ঈশ্বরের অবতার হিসাবে তুলে ধরাই ২০২৬-এ বিজেপির রোড ম্যাপ (road map)। এরা ভয়ংকরভাবে বাস্তবতার থেকে অনেক দূরে।

আরও পড়ুন: বিজেপিতে ব্রাত্য! নতুন রাজ্য সভাপতি দায়িত্বভার নেওয়ার পরে মন খারাপ প্রাক্তনের!

তৃণমূলের পক্ষ থেকে বাংলার মানুষের বিশ্বাস সম্পর্কে স্পষ্ট করে দেওয়া হয়, আমরা বাংলায় মা-কালীকে পুজো করি। কোনও ধার্মিকের মুখোশধারী ভোট পিপাসু অবিশ্বাসীকে নয়।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...