Sunday, April 5, 2026

ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান ফিরলেন মোহনবাগানে

Date:

Share post:

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অপেক্ষাটা ছিল শুধু ঘোষণা হওয়ার। আসন্ন মরসুমে মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) জার্সিতেই ফের মাঠে নামতে চলেছেন কিয়ান নাসিরি (Kiyan Nassiri)। আইএসএল শেষ হওয়ার পরই মোহনবাগানে (MBSG) ফিরতে চাইছিলেন তিনি। তাঁকে নিতেও আগ্রহ দেখিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট। শেষপর্যন্ত কিয়ান নাসিরির সঙ্গে তিন বছরের চুক্তি সারল সবুজ-মেরুন ব্রিগেড। ২০২৩ সালে শেষবার মোহনবাগানের জার্সিতে মাঠে নেমেছিলেন কিয়ান (Kiyan Nassiri)। এরপরই অবশ্য চেন্নাইয়িন এফসিতে চলে গিয়েছিলেন তিনি।

মাঝে একবছর মোহনবাগানের সঙ্গে সম্পর্ক ছিল না এই তরুণ ফুটবলারের। এই ক্লাব থেকেই উঠে এসেছে কিয়ান নাসিরি। আইএসএলে অভিষেক হয়েছিল তাঁর সবুজ-মেরুন জার্সিতেই। কিন্তু মাঝে এক বছরের জন্য ছাড়াছাড়ি। গেম টাইমের কথা বলেই সেই সময় ছেড়েছিলেন ক্লাব। তবে চেন্নাইয়িন এফসিতে গিয়েও সেভাবে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না এই তরুণ ফুটবলার।

এরপর থেকেই ফের মোহনবাগানে (MBSG) ফেরার কথা শোনা যাচ্ছিল। মোহনবাগানের জার্সিতে অভিষেক মরসুমেই ডার্বিতে হ্যাটট্রিক করার রেকর্ড করেছিলেন কিয়ান নাসিরি। আবারও সেই মোহনবাগান সুপারজায়ান্টেই কিয়ান। তিনি জানিয়েছেন, “ফের কলকাতায় ফিরে ভালো লাগছে।  সুযোগ পেলে নিজেকে আবার প্রমাণ করার চেষ্টা করবো। এই ক্লাবেই আমার প্রথম খেলা শুরু। সেই জন্যই এই ক্লাবের প্রতি আমার একটা আলাদা আবেগ আছে”।

এখন শুধুই মোহনবাগান সুপারজায়ান্টের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন জামশেদ নাসিরি পুত্র কিয়ান নাসিরির (Kiyan Nassiri)।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...