Friday, June 26, 2026

গম্ভীরের সঙ্গে তাঁর কথোপকথন ফাঁস করলেন গিল

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংস। ভারতীয় তো বটেই, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এশীয় অধিনায়ক হিসাবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন শুভমন গিল (Shubman Gill)। তাঁর ব্যাট থেকে ত্রিশতরান দেখার অপেক্ষায় থাকলেও, শেষপর্যন্ত তা হয়নি। ২৬৯ রানেই থামতে হয়েছিল শুভমন গিলকে (Shubman Gill)। কিন্তু তাঁর এই ইনিংস নিয়ে প্রশংসায় পঞ্চমুখ সকলে। গিলকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা।

টানা দেড় দিন ধরে ক্রিজে থেকে একা লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। সঙ্গে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দররা (Washington Sundar) সঙ্গত দিলেও, লড়াইটা একাই চালিয়ে গিয়েছিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক। ম্যাচ শেষে শুভমন গিল তাঁর এই পারফরম্যান্সের পিছনে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কী অবদান সেই প্রসঙ্গে মুখ খুলেছেন। গম্ভীরের কোন পরামর্শ তাঁর কাজে লেগেছে সেটাই এবার জানিয়েছেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক।

ম্যাচ শেষে শুভমন গিল (Shubman Gill) জানিয়েছেন, প্রথম দিন যখন লাঞ্চ বিরতি হয়েছিল সেই সময় ড্রেসিংরুমে যখন ফিরছিলাম, একটাই চিন্তা চলছিল মাথায়। কিছুতেই নিজের খেলাটা খেলতে পারছিলাম না। চা বিরতির সময় অন্তত ১০০ বল খেলে ফেলেছিলাম, “সেই সময় ৩৫-৪০ রান করেছিলাম আমি। সেই সময় ড্রেসিংরুমে ফিরে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলেছিলা। আমি তাঁকে বলেছিলাম যে কোনও মতেই বাউন্ডারি পাচ্ছিলাম না। বিশেষ করে ফিল্ডারদের টপকাতে পারছিলাম না। সেই সময় তিনি আমাকে সেই একই জায়গাতেই স্থির থাকারই পরামর্শ দিয়েছিলেন”।

ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরিস্থিতিতে ভারতকে যেমন সামলেছেন। তেমনই একের পর এক রেকর্ড গড়েছেন শুভমন গিল। কার্যত ব্রিটিশ বোলারদের সামনে অপ্রতিরোধ্য ছিলেন এই তরুণ অধিনায়ক। অধিনায়ক হিসাবে কার্যত এক ম্যাচেই যেন গাভাসকর থেকে কোহলি সকলকে পিছনে ফেলে দিয়েছেন। তাঁকে নিয়েই এখন হৈচৈ। অধিনায়ক গিল যে তাঁর প্রথম পরীক্ষায় পাশ করে গিয়েছেন তা বেশ স্পষ্ট।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...