Saturday, April 4, 2026

রক্ষকই যোগীরাজ্যের ভক্ষক! দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পুলিশের

Date:

Share post:

ধর্ষণ আর গণধর্ষণের স্বর্গরাজ্য হয়ে উঠেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ (Uttarpradesh)। তার সবথেকে বড় কারণ সম্ভবত সেখানকার পুলিশের নিষ্ক্রীয়তা। আর এবার এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠল পুলিশ কনস্টেবলের বিরুদ্ধেই। দলিত নাবালিকার (minor girl) পরিবারের দাবি, যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে তাতে স্পষ্ট দলিত শ্রেণিকে কীভাবে পায়ে পিষে মারার চক্রান্ত চালানো হয়েছে বিজেপির উত্তরপ্রদেশে।

উত্তরপ্রদেশের ফারুকাবাদের এক দলিত পরিবারের ১৫ বছরের এক নাবালিকা (minor girl) স্কুলে যাওয়ার সময় গাড়ি নিয়ে এসে তাকে জোর করে গাড়িতে তোলে অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল (police constable)। অজ্ঞাত কোনও জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে ওই পুলিশ কনস্টেবল। এরপর প্রায় পাঁচঘণ্টা পরে নাবালিকার বাড়ির কাছে তাকে ফেলে রেখে যায়।

নাবালিকার পরিবার তার স্কুল থেকে ফিরতে দেরি দেখে খোঁজ শুরু করতেই তাকে উদ্ধার করে। নাবালিকাকে ফেলে যাওয়া গাড়িটি ধাওয়া করে গ্রামের লোকেরাই অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। তবে দোষীর কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভও দেখায় গ্রামবাসীরা। তাদের দাবি, ধৃত কনস্টেবলের (police constable) পাশাপাশি তার গাড়ির চালকও এই কুকর্মের সঙ্গে জড়িত।

আরও পড়ুন: ধর্মনিন্দা! মা কালীর পাশে মোদির ছবি দিয়ে কলুষিত করায় ধুইয়ে দিল তৃণমূল

গ্রামবাসীদের চাপে পড়ে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করে উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police)। তার গাড়ির চালকের খোঁজ চালানো হচ্ছে। পুলিশের তদন্তে নাবালিকা দাবি করে, চলন্ত গাড়িতেই তাকে ধর্ষণ করা হয়। চাপে পড়ে এই ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও আদতে যে নাবালিকা থেকে নারীকে কীভাবে ভোগ্যের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যোগীরাজ্যে তার স্বরূপ প্রকাশিত এই ঘটনায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...