Sunday, April 5, 2026

উল্টোরথে উলটপুরাণ! মহানগরে রিকশা টানলেন কলকাতা পুলিশের ASI

Date:

Share post:

“রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম।“
তবে অন্তর্যামী জগন্নাথদেব এই আড়ম্বর দেখে হাসছেন। কারণ প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। তাই জীব সেবাই দেব সেবা। সেই পথে হেঁটে উল্টোরথের দিন উল্টো কাজ কলকাতা পুলিশের (Kolkata police) ASI বাপন দাসের (Bapan Das)। বউবাজার এলাকায় রিকশা (Rickshaw) চালকদের তাঁদের রিকশায় বসিয়ে ঘোরালেন তিনি। দিলেন গামছা আর মিষঅটির প্যাকেট।

বাপন দাস। উত্তরবঙ্গের মানুষ। কর্মসূত্রে থাকেন কলকাতায়। বরাবরই ব্যতিক্রমী কাজের জন্যে সংবাদ শিরোনামে আসেন কলকাতা পুলিশের এই ASI। গত বছরের মতো এবারও কলকাতার বউবাজার অঞ্চলে উলটপুরাণ করলেন তিনি।
আরও খবরপুলিশের হাতে ‘বেআইনি আটক’! বিজেপির ওড়িশার বিরুদ্ধে আদালতে পরিযায়ী শ্রমিক পরিবার

উল্টোরথের সকালে বউবাজার অঞ্চলের জনাদশেক রিকশাচালককে তাঁদেরই রিকশায় বসিয়ে এলাকায় ঘোরান বাপন (Bapan Das)। সঙ্গে দেন একটি করে গামছা ও এক বাক্স মিষ্টি। প্যাকেট খুনে সেই মিষ্টি খাইয়েও দেন অনেককে। তবে, এবছরই প্রথম নয়, এর আগে উল্টোরথের দিন এই কাণ্ড ঘটিয়ে ছিলেন বাপন।

তবে, এই প্রথম নয়। এর আগেও নানা জনসেবামূলক কাজ করেছন বাপন। ডানলপের পুলিশ কোয়ার্টারে সস্ত্রীক থাকেন বাপন দাস। ২০১৬ সালেই রেল ব্রিজের আন্ডারপাসে তিনি চালু করেন ‘মানবতার দেওয়াল’। তাঁর ব্যানারে লেখা ‘যাদের প্রয়োজন তাঁরা নিয়ে যান’ এবং ‘যাঁদের দেওয়ার তাঁরা দিয়ে যান।’ সকালবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত অগণিত দরিদ্র মানুষ নিজেদের মতন করে বেছে বেছে শীতের বস্ত্র নিয়ে যায় সেখান থেকে।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...