Thursday, June 25, 2026

পুলিশের হাতে ‘বেআইনি আটক’! বিজেপির ওড়িশার বিরুদ্ধে আদালতে পরিযায়ী শ্রমিক পরিবার

Date:

Share post:

পুলিশ প্রশাসনের যোগ্য সহযোগিতায় একবার মহারাষ্ট্র (Maharashtra) থেকে বাংলার শ্রমিকদের বাংলাদেশ সীমান্ত পার করে প্রতিবেশী দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলার প্রশাসন সেই চক্রান্ত ফাঁস করে দিতেই এবার বাংলার শ্রমিকদের অন্যভাবে নির্যাতন আরেক বিজেপি রাজ্যে। ওড়িশায় (Odisha) প্রশাসনিক হস্তক্ষেপের পরেও বাংলার শ্রমিকদের (migrant labour) ফিরিয়ে দিতে অস্বীকার মোহন মাঝি (Mohan Charan Majhi) প্রশাসনের। ফলে এবার ওড়িশা প্রশাসনের বিরুদ্ধে বাংলার শাসকদল তৃণমূলের সহযোগিতায় আদালতের দ্বারস্থ পরিযায়ী শ্রমিকদের পরিবার।

প্রতিবেশী রাজ্যে গিয়ে রোজগার করা যেন শুধুমাত্র বাংলার শ্রমিকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। যার বিরুদ্ধে সরব খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তাতেও বিজেপি রাজ্যগুলির প্রশাসন নিরুত্তাপ। বাংলার শ্রমিকদের বিনা কারণে পুলিশের লকআপে রাখা ও অত্যাচার করাকে তারা অধিকারের মধ্যেই যেন ধরে নিয়েছে।

এর আগে ওড়িশায় স্থানীয় বিজেপি নেতা ও স্বঘোষিত ধর্মরক্ষকদের হাতে নানা ভাবে হেনস্থার শিকার হতে দেখা গিয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিকদের। মারধর থেকে বেআইনিভাবে তাড়িয়ে দেওয়া বা আটকে রাখার ঘটনা ঘটেছিল। তবে এবার সবথেকে মারাত্মক, প্রশাসন নির্দিষ্ট পরিচয়পত্র ও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখানোর পরেও পুলিশ আটক করছে বাংলার শ্রমিকদের। তাদের লকআপে মারধর করার পরে আদালতেও তোলা হচ্ছে না (Habeas Corpus)। অর্থাৎ সম্পূর্ণ বেআইনি আটকে (illegal detention) অভিযুক্ত এবার ওড়িশা (Odisha) প্রশাসন।

বাংলার প্রশাসন, বিভিন্ন জেলার জেলাশাসকদের প্রচেষ্টার পরেও ওড়িশা প্রশাসন এই পরিযায়ী শ্রমিকদের ছাড়ছে না বলে অভিযোগ। পুলিশি লকআপে ধরে রেখে (illegal detention) মারধরও করা হচ্ছে এই পরিযায়ী শ্রমিকদের, অভিযোগ পরিবারের। এবার তারই বিরুদ্ধে আদালতের দ্বারস্থ পরিযায়ী শ্রমিক পরিবারগুলি।

আরও পড়ুন: সপ্তাহ শুরুর ভোগান্তি জারি শেষেও! ফের ব্যাহত মেট্রো পরিষেবা

বাংলার শাসকদল তৃণমূলের তরফে প্রতিটি ক্ষেত্রে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো হয়েছে। এবার কলকাতা হাই কোর্টে ওড়িশা প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের দুই পরিযায়ী শ্রমিক পরিবারের। তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম জানান, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি যেখানে বাংলার শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার ও নৃশংসতার ঘটনা ঘটেছে। বাংলাভাসী মানুষদের দেশে থাকার অধিকারের দাবি নিয়ে বারবার এভাবেই আমরা আইনের দ্বারস্থ হতে থাকব।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...