Wednesday, June 24, 2026

আর সহ্য করতে পারছি না! ট্রমায় কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিতের প্রেমিকা

Date:

Share post:

একটি কলেজ ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরে সেটির প্রেক্ষিতে আরেক তরুণীকে স্যোশাল মিডিয়ায় হেনস্থা। মানসিক যন্ত্রণায় জর্জরিত সেই তরুণী এখন রীতিমতো ট্রমায়। সেই আইনজীবী তরুণী আর কেউ নন, তিনি ধৃত মনোজিৎ মিশ্রর (Manajit Mishra) বান্ধবী। ২০১৮ থেকে তাঁরা সম্পর্কে ছিলেন। ২৫ জনের ঘটনা সামনে আসার পরে তিনি মেনেই নিতে পারছেন না যে, তাঁর প্রেমিক এমন কাজ করতে পারেন। আরও অসহনীয় হয়ে উঠছে যখন, অনেকভাবে নিজেরে আড়ালে রাখার চেষ্টা করার পরেও স্যোশাল মিডিয়ায় তাঁর ছবি-সহ অশালীন আক্রমণ করা হচ্ছে।

২০১৮ থেকে মনোজিতের (Manajit Mishra) সঙ্গে সম্পর্কে রয়েছেন তরুণী। আর কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক পরিণতি পেতে চলেছিল। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা ছিলেন তাঁরা। ফলে অনেকেই জানতেই সেই খবর। সেই সময় এসেছিল শুভেচ্ছার বন্যা। এই সময়ই বিপর্যয়। কলেজ (Kasba Law Student) ক্যাম্পাসে তরুণীকে গণধর্ষণের অভিযোগে মূল হোতা হিসেবে গ্রেফতার মনোজিৎ। এই পরিস্থিতিতে চূড়ান্ত ভেঙে পড়েন পেশায় আইনজীবী ওই তরুণী। প্রথমে এই কথা তিনি বিশ্বাসই করতে পারেননি। পরে মনোজিতের প্রোফাইল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল লক করে দেন। কিন্তু তাতেও লাভ হয়নি। মনোজিতের প্রেমিকার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে স্যোশাল মিডিয়ায়। প্রবল আক্রমণ করা হচ্ছে তাঁকে।

কিন্তু কেন এই প্রবণতা! এক তরুণীর জন্য ন্যায়বিচার চাইতে গিয়ে আরেক তরুণীকে বিনাদোষে আক্রমণ কেন! এখন এই ঘটনার সঙ্গে মনোজিতের প্রেমিকার কোনও যোগসূত্র তো মেলেনি। ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত এই তরুণী। তাঁর কথায়,  “আর সহ্য করতে পারছি না“। অপরিচিতরা শুধু নন, আত্মীয়রাও কথা শোনাতে ছাড়ছেন না। এই পরিস্থিততে মানসিক যন্ত্রণায় জর্জরিত তরুণী।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...