Wednesday, June 24, 2026

এক বছর পিছিয়ে গেল ভারত-বাংলাদেশ সিরিজ

Date:

Share post:

এক বছর পিছিয়ে গেল বাংলাদেশ বনাম ভারত সাদা বলের ফর্ম্যাটের সিরিজ। কয়েকদিন আগেই ভারত বনাম বাংলাদেশ (INDvBAN) সিরিজ এই বছর না হওয়ার কথা শোনা গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে কথাবার্তার মাধ্যমেই পিছিয়ে গেল এই সিরিজ। এই বছর অগস্ট মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই (ODI) ও টি টোয়েন্টি (T20) সিরিজে নামার কথা ছিল ভারতের। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে সেই সিরিজ আপাতত পিছিয়ে গিয়েছে।

ভারত যে বাংলাদেশ যাবে না তা এক প্রকার স্পষ্ট করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বোর্ডকে (BCCI) ভারতীয় দলকে সেখানে না পাঠানোরই পরামর্শ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। সেই থেকেই শুরু হয়েছিল নানান হিসাব নিকাশ। এবার বিসিসিআইয়ের (BCCI) তরফেই সরকারীভাবে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে। সিরিজ পিছিয়েই শুধু যাচ্ছে কার্যত এক বছরের জন্য পিছিয়ে যাচ্ছে এই সিরিজ। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে হবে ভারত বনাম বাংলাদেশ (INDvBAN) ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ।

বিসিসিআইয়ের (BCCI) তরফে জারি হয়েছে একটি বিজ্ঞপ্তি। সেখানেই জানানো হয়েছে, “দুই বোর্ডের তরফে কথাবার্তা এবং আন্তর্জাতিক ক্রিকেটের সূচীর কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ২০২৬ সালের ভারতকে স্বাগত জানানোর জন্য একেবারে প্রস্তুত রয়েছে। পরিবর্তিত সূচী সঠিক সময় মতোই জানিয়ে দেওয়া হবে”।

বাংলাদেশের বিরুদ্ধে এই সফরে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ ও তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। এই বছরের অগস্টেই সেখানে যাওয়ার কথা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। কিন্তু দুই দেশের মধ্যে সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করেই ভারতীয় দলকে সেখানে না পাঠানোরই সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। এরপরই দুই তরফের কথাবার্তাতেই বেড়িয়ে আসে সমাধান সূত্র।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...