Tuesday, June 16, 2026

একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিতি নিয়ে “জল-পোনা” বাড়ালেন দিলীপ!

Date:

Share post:

বিজেপিতে (BJP) কোণঠাসা বর্ণময় রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি এবার একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন? এবার “জল-পোনা” বাড়ালেন গেরুয়া দলের দাবাং নেতা। সোমবার মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ”আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে।” এতটুকুতেই থেমে থাকেননি পদ্মনেতা। আরও একধাপ এগিয়ে নিউটাউনে প্রাতঃভ্রমণ কালে জানান “কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ।”

বঙ্গ রাজনীতিতে বিজেপির বেহাল দশা। হাল ফেরাতে কখনও কেন্দ্রীয় নেতৃত্বকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে কখনও আবার পদ বদলে সংগঠন মজবুত করার মরিয়া চেষ্টা চলছে। যদিও তাদের বিজেপির হাল ফিরছে না। তবে দলের সঙ্গে যে যথেষ্ট দূরত্ব বেড়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সেকথা সর্বজনবিদিত। আবার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমন্ত্রণে সেখানে দিলীপের সস্ত্রীক উপস্থিতি অনেক সম্ভাবনাময় ইঙ্গিত দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শমীক ভট্টাচার্যের বিজেপির রাজ্য সভাপতি পদে দায়িত্বভার গ্রহণের মঞ্চে দিলীপের আমন্ত্রণ না পাওয়া, কিংবা প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্রমন্ত্রীদের সভামঞ্চে তাঁকে না ডাকা থেকেই দলের সঙ্গে দূরত্বটা স্পষ্ট হয়ে গেছিল। এমনকি প্রাক্তন রাজ্য সভাপতিদের যে তালিকা বলেছেন বিরোধী দলনেতা সেখানেও পদ্মনেতার উল্লেখ ছিল না। তারপর থেকেই জল্পনা বাড়ছিল দিলীপ কি দল বদলানোর চিন্তাভাবনা করছেন? সামনে একুশে জুলাই, তৃণমূলের (TMC) শহিদ দিবস। প্রতিবছর এই দিনে হাইভোল্টেজ রাজনৈতিক চমক অপেক্ষা করে থাকে। এবার কি সেই মঞ্চেই দেখা যাবে দিলীপ ঘোষকে? এই কানাঘুষো শুরু হতেই বিজেপি নেতা সোমবার বলেন, “জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জলও নেই, পোনাও নেই। আমার রাজনীতি আছে। আসুক না ২১ তারিখ। দেখা যাক না কী হয়।”

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...