Tuesday, June 16, 2026

রতুয়ায় গঙ্গাভাঙন রোধের কাজ পরিদর্শনে বিধায়ক, দিলেন স্থায়ী সমাধানের আশ্বাস

Date:

Share post:

গঙ্গায় তলিয়ে যাচ্ছে ভিটেমাটি। অসহায় মানুষের চেয়ে দেখা ছাড়া আর কোনও উপায় নেই। আতঙ্ক গ্রাস করছে ভাঙন কবলিত বাসিন্দাদের মনে। কোথায় মোদির গ্যারান্টি? গঙ্গাভাঙন রুখতে কোনও ব্যবস্থাই নেয়নি কেন্দ্র। সীমিত ক্ষমতার মধ্যে যেটুকু করার করছে রাজ্য সরকারই (Govt of WB)। এবারও বর্ষায় যখন ভাঙন-আতঙ্ক গ্রাস করেছে মানুষের মনে, সেচ দফতরের আধিকারিকদের নিয়ে মালদহের রতুয়া এলাকা পরিদর্শন করলেন তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় (Samar Mukherjee)। ভাঙন রোধে বেশ কিছু উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন অবিলম্বে। আশ্বস্ত করলেন মানুষকে।

কেন্দ্র গঙ্গাভাঙন রোধে সামান্য কোনও উদ্যোগও নেননি। বিজেপি সাংসদকে দেখাই যায় না এলাকায়। শুধু ভোটের সময় আসেন। ভোট ফুরোলেই ডম্বুরের ফুল। এবারও বর্ষায় গঙ্গার জলস্তর বাড়তেই আতঙ্কে ঘুম উড়েছে রতুয়ার মহানন্দাটোলা, কান্তুটোলা, মুলিরামটোলা, বীরুটোলা এবং জিত্তুটোলা-সহ বহু গ্রামের হাজার হাজার মানুষের।রতুয়া ১ ব্লকের মহানন্দতোলা জিপি এলাকার ভাঙন কবলিত অঞ্চলটি বাংলা বিহার সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে অবস্থিত। মূলত উপরিউক্ত পাঁচটি গ্রামের মধ্যে মুলিরামতোলা, জিত্তুটোলা এবং বীরুটোলা নামে তিনটি পয়েন্টে ইতিমধ্যেই ৩০০ মিটার জুড়ে ভাঙন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে রাজ্যের সেচ দফতর। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে। বিহার সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় সেচ বিভাগের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেন। ৯৯৪ মিটার দীর্ঘ বাঁধে ভাঙন নিয়ন্ত্রণের কাজ শুরুর কথা জানান। স্থায়ী ভাঙন রোধের জন্য ইতিমধ্যেই পরিকল্পনা করা হয়েছে বলেও তিনি মানুষকে আশ্বস্ত করেন। অবিলম্বে সেই কাজ শুরু হবে। রাজ্য সরকার মানুষের পাশে রয়েছে।

 

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...