Tuesday, June 16, 2026

মহাকাশ স্টেশনের ‘কুপলা’ থেকে পৃথিবী দর্শন শুভাংশুর

Date:

Share post:

ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি করে দু সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) কাটানোর সুযোগ প্রাপ্ত ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) ইতিমধ্যেই প্রথম সাত দিন কাটিয়ে ফেললেন পৃথিবীর বাইরে। রবিবাসরীয় সকালে প্রকাশ্যে এল তাঁর হাসিমুখের প্রসস্তি ভরা ছবি।। দেখা গেল আইকনিক ‘কুপলা’ (Cupola) দিয়ে কখনও সূর্য আবার কখনও পৃথিবী দেখতে ব্যস্ত ভারতীয় মহাকাশচারী। নাসার (NASA) তরফে এই ছবি প্রকাশ করার পরই ফের খবরের শিরোনামে ক্যাপ্টেন শুক্লা।

স্পেস এক্সের (Space X) তৈরি ড্রাগন ক্যাপসুলে চড়ে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন শুভাংশুসহ চার মহাকাশচারী। ২৬ জুন বৃহস্পতিবার বিকেল চারটে নগাদ ‘ডকিং’ প্রক্রিয়া’ সম্পূর্ণ হয় মহাকাশযানের। তারপরই আইএসএসে (ISS) পা রাখেন শুভাংশু। ইতিমধ্যেই রাকেশ শর্মার সর্বাধিক সময় ধরে মহাশূন্যে ভেসে থাকার রেকর্ড ভেঙে নজির করে ফেলেছেন লখনৌয়ের ছেলে। মহাকাশ থেকে কখনও ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে কখনও আবার স্পেস সায়েন্সে আগ্রহী নিজের দেশের পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন শুভাংশু। রবিবার বেশ খোশমেজাজেই দেখা গেল গগনযাত্রীকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইকনিক গম্বুজাকৃতির ‘কুপলা’ দিয়ে নীল মহাকাশ দেখে একগাল হাসি ক্যাপ্টেনের মুখে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে সব নভোচররাই সুস্থ আছেন। তবে শুভাংশুরা কবে নাগাদ ফিরবেন সেই তারিখ এখনও পর্যন্ত জানানো হয়নি।

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...