Saturday, April 4, 2026

নির্বাচনের মাসখানেক আগে ‘নারী দরদী’ নীতীশ! ৩৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা

Date:

Share post:

প্রতিদিন ধর্ষণ থেকে মহিলা খুনের ঘটনায় শিরোনামে নীতীশ কুমারের (Nitish Kumar) বিহার। কিন্তু নির্বাচন বড় দায়। তাই নির্বাচনের ঠিক আগে চাকরির ক্ষেত্রে মহিলাদের সম্মান দেওয়ার দেখনদারি নীতি নীতীশ কুমার সরকারের। বিহার মন্ত্রিসভার (Bihar cabinet) সিদ্ধান্ত, সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩৫ শতাংশ সংরক্ষণ (reservation) রাখা হবে।

মাসখানেক পরে নির্বাচন কমিশন বিহারে নির্বাচন (Bihar assembly election) ঘোষণা করতে পারে। এই বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে একেবারে নরেন্দ্র মোদির কায়দায় মহিলা ভোটার টানতে বস্তাপচা ছকে নীতীশ প্রশাসন। নীতীশ কুমার মঙ্গলবার জানান, মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে সব ধরনের পদে এখন থেকে ৩৫ শতাংশ সংরক্ষণ (reservation) করা হবে। মন্ত্রিসভায় (cabinet) পাশ হয়েছে সেই সিদ্ধান্ত।

আরও পড়ুন: রয়টার্স নিয়ে কেন্দ্রের মিথ্যাচার! মোদির মুখোশ খুলল X

সেই সঙ্গে যুব সম্প্রদায়ের ভোটব্যাঙ্কেও নজর নীতীশের। সেই উদ্দেশ্যে বিহার মন্ত্রিসভায় পাশ বিহার ইউথ কমিশন (Bihar Youth Commission)। জানানো হয়, এখন থেকে বিহারের ভিতরে যে কোনও বেসরকারি সংস্থায় যাতে বিহারের (Bihar) যুবকরা আগে কাজ পায়, তা দেখবে এই কমিশন। সেই সঙ্গে বিহারের বাইরে পড়াশোনা ও চাকরির জন্য যে যুব সম্প্রদায় রয়েছে তাদের স্বার্থও দেখবে এই কমিশন। কার্যত নীতীশ কুমারের ঘাড়ে নির্বাচনের আগে নিঃশ্বাস ফেলছে প্রশান্ত কিশোরের (Prashant Kishore) জন সূরজ পার্টি। তাদের মূল ভোটব্যাঙ্ক যুব সমাজ। তাই খানিকটা ভয় পেয়েই ভোটের আগে যুব সমাজের কল্যাণে তৎপর নীতীশ কুমার।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...