Friday, June 26, 2026

SSC নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে চাকরিহারারা

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের আইনি জটিলতা। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেনের (Soumen Sen) ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে চাকরিহারা মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, এর আগে চারটি বিষয় নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে একমাত্র ‘অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবে না’—এই দাবিটিতে সাড়া দিয়েছিল বিচারপতি ভট্টাচার্যের একক বেঞ্চ।তবে বাকি তিনটি গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে কর্ণপাত করেনি আদালত। এবার ওই তিনটি দাবির উপর এবার সিদ্ধান্ত চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারীরা।

মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী ফিরদৌস শামীম জানান, নতুন রুল সংযুক্ত করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তা বাতিল ঘোষণা করুক আদালত। একইসঙ্গে, বিজ্ঞপ্তিতে বয়সের তারতম্য সংক্রান্ত যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে এবং নম্বরের বিন্যাস সংক্রান্ত যে উল্লেখ রয়েছে তা খারিজের আবেদন নিয়েই ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। আবেদনকারীদের আর্জি মেনে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে বলে জানা গেছে। বুধবার শুনানির সম্ভাবনা।

প্রসঙ্গত সোমবারই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬-র নয়া বিজ্ঞপ্তি সংশোধনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। ‘চিহ্নিত অযোগ্য’রা SSC-র নয়া নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম নির্দেশে এসএসসি-র জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় এমনই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কমিশনকে নয়া বিজ্ঞপ্তিতে বদল করার কথাও বলা হয়। শুধু তাই নয়, ‘চিহ্নিত অযোগ্য’দের কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেয় উচ্চ আদালত।এবার সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাকি দাবিগুলি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আবেদনকারীরা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...