Monday, April 6, 2026

অবাক করা দৃশ্য! কার্শিয়ং-এর পাহাড়ি পথে তরতরিয়ে উঠছে টোটো

Date:

Share post:

আঁকাবাঁকা পাহাড়ি পথ, চড়াই-উতরাই-এ ভরা। চার চাকার গাড়ি নিয়ে খাড়া রাস্তায় উঠতে বেগ পেতে হয় চালকদের। সেখানে তরতরিয়ে উঠছে টোটো (Toto)! অবাক করা দৃশ্য কার্শিয়ং-এর রংটং-এর কাছে পাহাড়ি রাস্তায় (Hill Road)।

শহর থেকে গ্রামে সমতলের রাস্তায় এখন পরিচিত যান ব্যাটারিচালিত টোটো (Toto)। সময়-অসময়ে এই যানই ভরসা যাত্রীদের। সেই টোটো বুক চিতিয়ে ছুটে চলেছে চড়াই-উতরাই পথে। এই দৃশ্য কার্শিয়ং-এর রংটং-এর কাছে পাহাড়ি রাস্তার। সেখানে পাহাড়ি রাস্তায় এবার দুরন্ত গতিতে ছুটে চলেছে ব্যাটারি চালিত টোটো। যে রাস্তায় জিপ বা বড় গাড়ি চলতে রীতি মতো হাত কাপে দক্ষ গাড়ি চালকদের সেই রাস্তাতেই মসৃণভাবে চলছে টোটো। মাঝে পড়েছে টয় ট্রেনের রেললাইনও।

এই দৃশ্য ফ্রেমবন্দি করেছেন পথচারীরা। কেউ ভিডিও তুলেছেন, কেউ ছবি। আর সেই ছবিই এখন ভাইরাল নেট দুনিয়ায়। টোটো চালকের এই কীর্তি দেখে কেউ ঠাট্টা করছেন, “এই টোটোচালককে নোবেল দেওয়া উচিত!” আবার কেউ কেউ চিন্তায় পড়েছেন, বলছেন পাহাড়ি পথে টোটো এই সাহসী চালক কে? আবার অনেকেই বলছেন অতিরিক্ত গাড়ি ভাড়া দেখে পাহাড় যেতে এখন টোটোই ভরসা।
আরও খবর: রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত মুখ্যমন্ত্রীর: জন্মদিবসে জ্যোতি বসুকে শ্রদ্ধা

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...