Sunday, April 5, 2026

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, রেললাইনে জল জমে ব্যাহত ট্রেন চলাচল

Date:

Share post:

আষাঢ়ের অবিরাম বর্ষণে চেনা দুর্ভোগ দক্ষিণবঙ্গবাসীর জীবনে। সোমবার রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে, মঙ্গলের সকাল হতেই জলমগ্ন কলকাতার (Water logged several roads in Kolkata) ছবি উঠে এল খবরের শিরোনামে। উত্তরে ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, উল্টোডাঙা থেকে শুরু করে জল থইথই দক্ষিণের রাসবিহারী, বেহালা, যাদবপুর, ঢাকুরিয়া, বালিগঞ্জসহ বহু এলাকা। কলকাতা পুরসভার (KMC) তরফে অত্যন্ত তৎপরতার সঙ্গে জল নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। বৃষ্টির জেরে পর্যাপ্ত যানবাহন না থাকায় সপ্তাহের কর্মব্যস্ত দিনে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। বেশ কয়েকটি স্কুলে রেইনি ডে (Rainy day) হিসেব ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। বৃষ্টির তোড়ে রেললাইনে জল জমে ব্যাহত উত্তর ও দক্ষিণ শহরতলির ট্রেন চলাচল (Train service interrupted)। ভোগান্তি সাধারণ মানুষের।

মঙ্গলবার সকাল থেকে চেনা শহরতলির জলযন্ত্রণায় সমস্যায় আমজনতা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে সারাদিন ধরেই বৃষ্টি চলবে।উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। জলমগ্ন রেলপথ। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার রেললাইনের একটা বড় অংশ জলের তলায়। বারাকপুর, টিটাগড় থেকে শুরু করে ডায়মন্ড হারবার, ক্যানিং লাইনে যথেষ্ট ধীরগতিতে চলছে ট্রেন। হাওড়া মেন লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের কাঁটায় উত্তরেও বৃষ্টি চলবে। তবে আশার খবর নিম্নচাপ আপাতত সরতে শুরু করেছে। বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হতে পারে।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...