Saturday, April 25, 2026

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটে পরিবহন ব্যবস্থা সচল রাখার আশ্বাস রাজ্যের

Date:

Share post:

বুধবার (৯ জুলাই) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটের দিন যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেদিকে নজর দিয়ে বিশেষ বাস, ভেসেল পরিষেবা চালানোর সিদ্ধান্ত রাজ্যের (Govt of WB, Transport Department)। পরিবহন দফতরের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে একাধিক কন্ট্রোলরুম খোলার কথা। বুধবার সকাল ৬টা থেকেই কন্ট্রোলরুম খোলা থাকবে। রাস্তায় বেরিয়ে কোনও ধরনের সমস্যায় পড়লে ০৩৩-২২৩৬১৯১৬, ০৪৬২,০৪৬৩ এবং ৮৬৯৭৭৩৩৩৯১ নম্বরে ফোন করে কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবে। পাশাপাশি একদিকে যেমন সরকারি বাসচালক, কন্ডাক্টার ও অন্যান্য কর্মীদের ছুটি বাতিল করা হচ্ছে পাশাপাশি বেসরকারি বাস, অটো ট্যাক্সিও পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে আশ্বাস মিলেছে।

২১টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড চালুর বিরোধিতা করে ৯ জুলাই দেশজুড়ে বন্‌ধ ডেকেছে বাম শ্রমিক সংগঠনগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন এ রাজ্যে কর্মনাসা বনধের সংস্কৃতি চলবে না। এবারেও সেই পথেই হাঁটলো নবান্ন। ধর্মঘটের দিন আচমকা ছুটি নিলে বা হাফ ডে অফিস করলেই শোকজ করতে পারে রাজ্য প্রশাসন। বনধ সংস্কৃতি রুখতে সোমবার বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। উপযুক্ত কারণ না দেখাতে পারলে শোকজও করা হতে পারে।

এই ধর্মঘটের শামিল হলেও বুধবার রাস্তায় পর্যাপ্ত বাস থাকবে বলেই জানিয়েছে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (Joint Council of Bus Syndicate), বাস- মিনিবাস সমন্বয় সমিতিসহ বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলোও।রাজ্য পরিবহন দফতরের (Transport Department) তরফে জানানো হয়েছে যে ধর্মঘটের দিন প্রতি শিফটে সিএসটিসি-র ৫০০, সিটিসি ২০০, WBSTC ৭০টি বাস রাস্তায় নামবে। দুই বা তিন শিফট করে বেশিরভাগ বাস চলবে। দুটি অতিরিক্ত ট্রামের পাশাপাশি ২৫টি ভেসেল চলাচল করবে।বনধের দিন ট‌্যাক্সি বন্ধের কথা ঘোষণা করেছে সিটু এবং AITUC। যদিও অ‌্যাপ ক‌্যাব অন্যান্য দিনের মতোই স্বাভাবিক পরিষেবা দেবে বলে জানিয়েছেন অনলাইন ক‌্যাব অপারেটর্স গিল্ডের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ‌্যায় (Indranil Banerjee)।

-।

Related articles

ফের BLO -র মৃত্যু, বাঁকুড়ায় কমিশনকে কাঠগড়ায় তুলল পরিবার

ফের অস্বাভাবিক কাজের চাপে বিএলও (BLO)-র মৃত্যুর অভিযোগ। ভোটের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারালেন বাঁকুড়ার (Bankura) মৌলাডাঙার...

আউশগ্রামে অভিনব প্রচারে গিয়ে বিপাকে প্রার্থী! গাড়ি ছেড়ে পালাল গরু

ভোটের (2026 Election) ময়দানে বেশিরভাগ প্রার্থীই অভিনব পন্থায় ভরসা রাখছেন। এবার আউশগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার (Shyama...

দু-তিনটে ক্যাম্প করো! বহিরাগত ঠেকাতে নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার বড় অংশে নির্বাচন প্রথম দফাতেই হয়ে গিয়েছে। এরপর থেকেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকার নির্বাচনের আগে বারবার বহিরাগতদের বাংলায়...

বিধানসভায় কত আসন তৃণমূলের? বসিরহাট থেকে জানিয়ে দিলেন অভিষেক

প্রথমদফার ভোটগ্রহণ শেষ। এখন দ্বিতীয় দফা। কোন দলের ঝুলিতে কটা আসন-এখন সেটা নিয়েই জোর চর্চা। এই পরিস্থিতিতে শনিবার...