Tuesday, April 7, 2026

খেলতে গিয়ে লিগামেন্টে চোট অভিনেতার, অপারেশনের পর ছবি পোস্ট ফাহিমের 

Date:

Share post:

সিনেমার শুটিংয়ের জন্য নয়, বরং নিজের শখের জন্য খেলাধুলা করতে গিয়ে গুরুতর চোট পেয়ে সোজা অপারেশন টেবিলে পৌঁছে গেলেন বাংলা টেলিভিশন জগতের (bengali television industry) জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জা(Fahim Mirza)। লিগামেন্টে চোট পাওয়ার কারণে অস্ত্রোপচার হয়েছে টেলিতারকার (Television Actor)। অপারেশনের পরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ফাহিম নিজেই। সুস্থতা কামনা অনুরাগীদের।

অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, খেলতে গিয়ে ডান হাতে চোট পান ফাহিম। প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেননি। হাতে ব্যথা নিয়েই সিরিয়ালের শুটিং করে গেছেন। ফিজিওথেরাপি করাতে গিয়ে বুঝতে পারেন পেশিতে বেশ ভালো রকমেরই আঘাত লেগেছে। এমআরআই করার পর লিগামেন্টে আঘাতের বিষয়টা স্পষ্ট হয়। এরপরই দক্ষিণ কলকাতার নার্সিংহোমে অস্ত্রোপচার হয় ফাহিমের। সোমবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে খবর আপাতত কিছুদিন বিশ্রামে থাকতে হবে টেলিভিশনের অভিনেতাকে।

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...