Thursday, April 9, 2026

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ বিল গেটস! লিস্টে বিলের প্রাক্তন সিইও স্টিভ বালমার

Date:

Share post:

বিশ্বের অন্যতম ধনকুবের, মাইক্রোসফটের (microsoft) সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) আর শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। মাত্র এক সপ্তাহে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমে গেছে, যা তাঁকে বিশ্বের ১২তম ধনীতম ব্যক্তির অবস্থানে নামিয়ে দিয়েছে। এই তাঁর এই শূন্যস্থান পূরণ করেছেন মাইক্রোসফটের প্রাক্তন প্রধান কর্মকর্তা ও গেটসেরই নিযুক্ত উত্তরসূরি —স্টিভ বালমার (Steven Ballmer)।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিল গেটসের (Bill Gates) মোট সম্পদ কমে দাঁড়িয়েছে আনুমানিক ১২৪ বিলিয়নে। আগে যা ছিল প্রায় ১৭৫ বিলিয়নের কাছাকাছি। তবে এই সম্পত্তি হ্রাসের কারণ তাঁর সমাজসেবা। বিল গেটস বহু বছর ধরেই গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিলিয়ন ডলার দান করে আসছেন। ফাউন্ডেশনের ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, আগামী ২০ বছরের মধ্যে তিনি প্রায় সমস্ত ব্যক্তিগত সম্পদ দান করবেন এবং ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনও বন্ধ করে দেওয়া হবে। ফলে ব্লুমবার্গ তার সম্পদের হিসাব থেকে গেটসের ফাউন্ডেশনে দান করা টাকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করেছে, যার ফলে এই ধস।

বিল গেটসের জায়গায় উঠে এসেছেন স্টিভ বালমার, যিনি ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন। স্টিভ এখনও কোম্পানির বড় শেয়ারহোল্ডারদের একজন এবং মাইক্রোসফট স্টকের মূল্যে সাম্প্রতিক বড়সড় বৃদ্ধির ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭২ বিলিয়ন। তিনি বর্তমানে ব্লুমবার্গের তালিকায় ৫ নম্বরে আছেন।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে রয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক (৩৬৩ বিলিয়ন), এরপর রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং স্টিভ বালমার। বিল গেটসের নিচে অবস্থান করছেন মুকেশ আম্বানি ও ফ্রান্সের ফ্রাঁসোয়া পিনো।  আরও পড়ুন : মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...