Friday, June 26, 2026

রাজস্থানে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, উদ্ধার ২ পাইলটের দেহ

Date:

Share post:

ফের একবার প্রশ্নের মুখে ভারতের বায়ুসেনার সামরিক দক্ষতা। মাত্র তিন মাসের মধ্যে দেশে দ্বিতীয়বার যুদ্ধবিমান জাগুয়ার (Jaguar) ভেঙে পড়ল রাজস্থানে (Rajasthan)। মৃত্যু হল দুই পাইলটের। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তরফে বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তবে তাতে আদৌ দেশের নিরাপত্তার প্রশ্নে মোদির (Narendra Modi) তোলা ‘আত্মনির্ভরতা’-র বাণিতে প্রশ্নচিহ্ন মোছা যায়নি।

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনার একটিও বিমান যুদ্ধক্ষেত্রে শত্রুর আক্রমণে হারাতে হয়নি ভারতকে। যদিও সেই সংঘাত মূলত ড্রোন নির্ভর ছিল। তবে ভারতীয় বায়ুসেনার রুটিন মহড়ার যে নমুনা গত তিন মাসে উঠে এসেছে, তাতে প্রশ্ন থাকছেই দেশের নিরাপত্তা নিয়ে। বুধবার প্রশিক্ষণ চলার সময়েই রাজস্থানের চুরুতে (Churu) ভেঙে পড়ে জাগুয়ার যুদ্ধবিমানটি।

আরও পড়ুন: শুভেন্দুকে বিজেপিতে যোগদান করিয়ে আফশোষ! দিলীপের কথায় স্পষ্ট ইঙ্গিত

ভারতীয় বায়ুসেনার তরফ থেকে দাবি করা হয়, রুটিন প্রশিক্ষণ চলার সময় রাজস্থানের চুরুতে (Churu) ভেঙে পড়ে বায়ুসেনার (Indian Air Force) জাগুয়ার (Jaguar)। দুই বিমান চালক প্রাণ হারান। বায়ু সেনার দাবি, কোনও সাধারণ মানুষের প্রাণহানি ঘটেনি। কোনো সম্পত্তি হানিও হয়নি বলে জানানো হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু করেছে ভারতীয় বায়ু সেনা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...