Tuesday, April 7, 2026

রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের, বড় দুর্ঘটনা তামিলনাড়ুতে

Date:

Share post:

স্কুলে যাওয়ার আশা নিয়ে বেরিয়েছিলেন পড়ুয়ারা, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হতে হল তাঁদের। তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় (Cuddalor District, Tamilnadu) রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা দিল ট্রেন। মঙ্গলের সকালের এই দুর্ঘটনায় অন্তত দুজন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে, তবে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে সেমাঙ্গুপ্পামের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল স্কুলবাসটি। পাঁচজন পড়ুয়া তখন বাসে ছিলেন। এই সময় দ্রুতগতিতে একটি ট্রেন এসে ধাক্কা মারলে বাসটি ৫০ মিটার দূরে ছিটকে যায়। দুমড়ে মুচড়ে যায় স্কুলবাস। আহত ৫ শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। গাড়ির চালক-সহ বাকি তিন পড়ুয়া অত্যন্ত সংকজনক অবস্থায় আইসিইউতে (ICU)ভর্তি রয়েছেন। খবর পাওয়া মাত্রই রেল পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকদের শীর্ষ কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। লেভেল ক্রসিংয়ের প্রহরী ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয় দের।

 

Related articles

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...