Tuesday, April 7, 2026

বাংলায় ফ্যাঞ্চাইজি ফুটবল লিগ শ্রাচী স্পোর্টস-এর: অক্টোবরে কিক-অফ

Date:

Share post:

বাংলার প্রতিটি প্রান্তের ফুটবল প্রতিভাকে বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার প্রথম ধাপ। বাংলাতেই এবার জেলা ভিত্তিক ফ্যাঞ্চাইজি ফুটবল লিগ। উদ্যোক্তা মূল উদ্যোক্তা শ্রাচী স্পোর্টস (Shrachi Sports)। সম্প্রচার-সহ টুর্নামেন্ট আয়োজনের অন্যতম দায়িত্বে ‘জি বাংলা সিনেমা’ (Zee Bangla Cinema)। বুধবার সাড়ম্বরে আত্মপ্রকাশ করল সেই লিগের লোগো। মঙ্গলবার শহরের একটি অভিজাত হোটেলে বেঙ্গল সুপার লিগ-এর (Bengal Super League) আনুষ্ঠানিক ঘোষণা করা হল।

এবছর অক্টোবর মাসে কালিপুজোর পরে শুরু হবে এই লিগ। আইএফএ (IFA) অনুমোদিত এই জেলা ফ্র্যাঞ্চাইজি লিগে প্রতিযোগী দলগুলিকে আটটি জোনে ভাগ করা হবে। হোম ও অ্যাওয়ে ফরম্যাটে হবে প্রতিযোগিতা। সেমিফাইনাল হবে দুই পর্বে। মোট ৬১টি ম্যাচ হবে বিএসএল-এ (BSL)। প্রতি দলে থাকবে ২৫ জন ফুটবলার। খেলবেন ২০০ জন ফুটবলার।

আরও পড়ুন: ধর্মঘট সফল করতে জায়গায় জায়গায় অশান্তির চেষ্টা বামেদের, যাদবপুরে সিপিএমের মিছিলে আগুন!

এই প্রতিযোগিতায় বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিও দিচ্ছে আয়োজক শ্রাচী স্পোর্টস। জেলার অন্তত চারটি স্টেডিয়ামে হবে খেলা। জি যেহেতু সব ম্যাচ সম্প্রচার করবে, তাই ম্যাচ দেখানোর পাশাপাশি আকর্ষণীয় করে তুলতে ম্যাচের সঙ্গে বিনোদনকেও মিশিয়ে দেওয়া হবে। লোগো উদ্বোধনী অনুষ্ঠানে আইএফএ (IFA), শ্রাচী স্পোর্টসের (Shrachi Sports) কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মেহতাব হোসেন, শ্যাম থাপা, ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মতো প্রাক্তন ফুটবলাররা।

Related articles

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...