Saturday, April 4, 2026

ব্রিটিশ ভূমিতে নীল জার্সির দাপট, ইংল্যান্ডকে হারিয়ে T20 সিরিজ জয় ভারতীয় মহিলা দলের

Date:

Share post:

ইংল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women Cricket Team)। পাঁচ ম্যাচের টুর্নামেন্টে চতুর্থ টি-টোয়েন্টি জিতে ইতিহাস তৈরি করলেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা। ফলে শেষ ম্যাচ যদি ইংল্যান্ড যেতেও তাহলেও এ সিরিজ ভারতের। বুধবারের ম্যাচে স্পিনারদের দাপটে ছেলেদের আগেই বিদেশের মাটিতে নজির ভারতীয় মহিলা দলের।

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করতে নামে। ভারতের হয়ে নাল্লাপুরেড্ডি শ্রীচারনি ও রাধা যাদব (Radha Yadav) ইংলিশ ব্যাটারদের স্পিনের জালে আটকে দেন। প্রথম থেকেই নড়বড়ে লাগছিল বিপক্ষে প্লেয়ারদের। পাওয়ার প্লে তে একের পর এক উইকেট পড়তে থাকে। শেষ ওভারে ১৬ রানের সৌজন্যে ১২৬ করে ইংল্যান্ড। জবাবে ব্যাক করতে নেমে স্মৃতি মান্ধানা (৩২) ও শেফালি ভার্মার (৩১) ওপেনিং জুটিতে ৭ ওভারে দুজনে মিলে ৫৬ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। বাকি কাজটা খুব সহজেই করে ফেলেন জেমাইমা রডরিগেজ (২৪) ও হরমনপ্রীত কউর (২৬)। চার ওভারে ১৫ রানে দু উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন রাধা যাদব।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...