Saturday, April 4, 2026

দেড় মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক, খুশি পরিবার 

Date:

Share post:

৪৩ দিন ধরে নিখোঁজ থাকার পর নিখোঁজ থাকার পর বুধবার বিকেলে বাড়ি ফিরল ইসলামপুরের নাবালক।মহেশতলার একটি জিন্সের কারখানায় মোবাইল চুরির সন্দেহে তাঁকে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছিল। ঘটনার ভিডিও দ্রুত ভাইরাল হয় সমাজমাধ্যমে। এরপর তদন্তে নেমে মুম্বই থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শাহেনশাকে, কিন্তু খোঁজ মিলছিল না ওই নাবালকের। বাবা মায়ের আশঙ্কা ছিল নাবালক বুঝি আর বেঁচে নেই! তবে বুধবার বিকেলে আচমটাই গ্রামে হাজির হয় সে। আনন্দে আত্মহারা পরিবার। ১৪ বছরের ছেলেকে আর কাছ ছাড়া করতে চাইছেন না মা-বাবা।

পেটের দায়ে সন্তোষপুরের রবীন্দ্রনগর থানা এলাকায় কারখানায় কাজ করতে গিয়ে অমানবিক অত্যাচারের শিকার হয় ইসলামপুরের কিশোর। গত ৩০ মে, মোবাইল চুরির অপবাদ দিয়ে নৃশংস অত্যাচার করা হয় তাঁর উপরে। বাঁশের খুঁটিতে বেধে মার, উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার ভয়ঙ্কর ভিডিয়ো এসেছিল সামনে। তারপর থেকে খোঁজ মিলছিল না। বুধবার সে ফিরে আসার পরও এতদিন কোথায় ছিল তা স্পষ্ট করে কিছু বলতে চাইনি। তবে কিশোরের এক আত্মীয়র দাবি নাবালককে জোর করে আটকে রাখা হয়েছিল।নাবালক ফিরে আসার খবর পেয়েই ভিড় জমান এলাকাবাসীরা। পৌঁছে যায় জেলা পুলিশও। এখন অন্তর্ধান রহস্যের পিছনে কারা জড়িত তাদের পরিচয় প্রকাশ্যে আছে কিনা সেটাই দেখার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...