Thursday, February 12, 2026

সীমান্তে হামলার পরে একমাত্র ‘দিদি’ প্রতিনিধি পাঠিয়েছেন: আপ্লুত ওমর, নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Date:

Share post:

অপারেশন সিন্দুরের পরে একমাত্র বাংলা থেকে দিদি প্রতিনিধি পাঠিয়ে কাশ্মীরের সীমান্তের মানুষের খোঁজ নিয়েছেন। বৃহস্পতিবার, নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠকের পরে জানালেন আপ্লুত জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই জম্মু-কাশ্মীর থেকে এসেছেন বলে জানালেন ওমর। তাঁর কথায়, “দিদি সর্বদাই জম্মু-কাশ্মীরের পাশে ছিলেন। সেজন্য আমরা কৃতজ্ঞ।“ উপত্যাকার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা।

পহেলগাম হামলা ও তার পরবর্তী সময়ে কাশ্মীর সীমান্তে পাক হামলার পরে প্রথম নবান্নে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে একান্ত বৈঠক করলেন ওমর আবদুল্লা। বৈঠক সেরে বেরিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওমর বলেন, “জম্মু ও কাশ্মীর থেকে এসেছি দিদির সঙ্গে দেখা করতে। যে হামলা হয়েছে তারপর, বিশেষ করে অপারেশন সিন্দুরের পরে যেভাবে রাজৌরি, পুঞ্চ এলাকায় শেলিং হয়েছে। দিদি সেখানে প্রতিনিধি পাঠিয়ে সহনুভূতি দেখিয়েছেন। বাংলার প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিল। তাঁদের অভাব-অভিযোগ শুনেছিল। প্রতিনিধিদল পাঠানোর জন্য দিদিকে ধন্যবাদ জানাই। আমি জানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। আমি এর আগেও দিদির অতিথি হয়ে এসেছি।“
আরও খবর:  ওমরের আমন্ত্রণে পুজোর পরে কাশ্মীর সফর মমতার, উপত্যকার পর্যটন চাঙ্গা করতে সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

এর পরেই মমতাকে কাশ্মীরে (Jammu And Kashmir) আমন্ত্রণ জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী। বলেন, “আমি চাই দিদিও আমাদের মেহমান হয়ে আসুন। আমি পশ্চিমবঙ্গ থেকে পর্যটকরা জম্মু-কাশ্মীরে আসুন। আমাদের দায়িত্ব তাঁদের খেয়াল রাখা। আমরা সেটা সুনিশ্চিত করব।“ সেই কথার রেশ টেনেই কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, “বাংলার বহু পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। উনি বলছেন, নিরাপত্তা দেবেন, নির্ভয়ে বেড়াতে যেতে। আমরাও চাই মানুষ কাশ্মীরের মতো সুন্দর পর্যটন স্থানে বেড়াতে যাক। তবে বর্ডার এলাকায় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো কেন্দ্রের। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত যাতে বৈষ্ণোদেবী, পহেলগাঁও, ডাল লেকের মতো সুন্দর জায়গায় মানুষ বেড়াতে যেতে পারেন নির্ভয়ে।“

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...