Monday, June 15, 2026

সুপ্রিম কোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের, আধার-ভোটার-রেশন কার্ড আপাতত বৈধ 

Date:

Share post:

সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দীর্ঘ শুনানির পর কমিশনকে সুপ্রিম কোর্টের পরামর্শ, নীবিড় ভোটার তালিকার সংশোধন চলার সময় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে হবে। ভোটাধিকারের স্বার্থে বিষয়টি কমিশনকে বিবেচনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদি তা করা না হয়, কেন করা হল না, তার জবাব পেশ করতে হবে কমিশনকে। মামলার পরের শুনানি ২৮ জুলাই। জবাব পেশ করতে হবে ২১ জুলাইয়ের মধ্যে। বিহারে নীবিড় ভোটার তালিকা সংশোধনের উপরে আপাতত স্থগিতাদেশ না দিলেও সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, বিহার ভোটের আগে ঠিক এই সময়ই কেন সংশোধনের কাজ শুরু করল কমিশন?

বিজেপি-কে জেতাতেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল সভনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। একই পথে হেঁটেছে আরজেডি এবং কংগ্রেসও। এই সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত। বিহার দিয়ে শুরু হলেও, আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে জেতাতেই ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত বলে অভিযোগ করেছেন তৃণমূল সভানেত্রী।

ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল সেগুলোর একসঙ্গে শুনানি হয় এদিন বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। আধার-ভোটার-রেশন কার্ডকে আপাতত বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

আরও পড়ুন – দৃষ্টান্তমূলক রায়! নাবালিকা ধর্ষণ-খুনে ৩ দোষীর ফাঁসি সাজা ঘোষণা জলপাইগুড়ি পকসো আদালতের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...