Friday, June 26, 2026

নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে

Date:

Share post:

সোমবার থেকে শুরু হওয়া একনাগাড়ে মুষলধারার বর্ষণ আজ কিছুটা হলেও বিরতিতে রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, অত্যন্ত ধীরগতিতে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। এখান থেকে চলে যাবে ছত্তিশগড়ের দিকে আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তবে দক্ষিণবঙ্গের (South Bengal) উপরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় বৃষ্টি এখনই কমবে না।

দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী চার পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের। প্রশাসনের তরফে পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...