Friday, April 3, 2026

নতুন ঘাস বারাসত ময়দানে: পরিদর্শনে ক্রীড়ামন্ত্রী

Date:

Share post:

খুব শীঘ্র খুলে যাবে বারাসত স্টেডিয়াম (Barasat Stadium)। প্রস্তুতি তুঙ্গে। কেমন চলছে উত্তর চব্বিশ পরগণার গুরুত্বপূর্ণ এই ময়দানের ঘাসের কাজ, সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। কাজের গতি দেখে সন্তোষ প্রকাশ করলেন তিনি।

বারাসত স্টেডিয়ামে (Barasat Stadium) কৃত্রিম ঘাসের মাঠ ছিল আগে। ফিফা অ্যাস্ট্রোটার্ফ (astro turf) নিষিদ্ধ করায় স্টেডিয়ামে নতুন ঘাসের মাঠ তৈরি হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের অন্যান্য কাজও চলছে। তারই অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, মন্ত্রী রথীন ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী ও আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: প্রাইমারী টেট পরীক্ষায় ভুল প্রশ্নপত্র মামলা: ফের কমিটি গঠন হাই কোর্টের

শুক্রবারের পরিদর্শন শেষে জানানো হয়, স্টেডিয়ামের ৮০ শতাংশ কাজ শেষ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সব খেলা শুরু করা সম্ভব হবে। এই অগ্রগতি দেখার পরে বারাসতে কলকাতা লিগের ডার্বি হওয়ার ব্যাপারেও জল্পনা চলছে।

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...