Monday, April 6, 2026

সিলেবাসের বাইরের প্রশ্ন, বাতিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এক অপশনের পরীক্ষা

Date:

Share post:

ফের প্রশ্নপত্র বিভ্রাটে প্রশ্নের মুখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় সিলেবাসের (syllabus) বাইরে থেকে প্রশ্ন আসায় প্রশ্ন তোলেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের কথা বিচার করে শুক্রবারের পরীক্ষার একটি অংশ বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে যাতে এর কারণে কোনও সমস্যায় পরীক্ষার্থীদের না পড়তে হয় তার জন্য শুক্রবারই ঘোষণা করা হয় নতুন পরীক্ষার দিন।

শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। পরীক্ষা সকাল ১০টায় শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে পরীক্ষার্থীরা অভিযোগ করেন একটি অপশনে (option) ভুল প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলি অন্য অপশন থেকে এসেছে। সেই অপশন আপাতত সিলেবাসের (syllabus) বাইরের।

আরও পড়ুন: ২৬-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় মমতা: ভিড়ে ঠাসা কাঁথি থেকে উঠল আওয়াজ

অভিযোগ পেয়েই দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বেলা ১টার মধ্যে ঘোষণা করে দেওয়া হয় পরীক্ষা বাতিলের কথা। ঘোষণা করা হয় শুধুমাত্র এই অপশনের পরীক্ষা হবে ১৫ জুলাই।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...